সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ

সুপার এইটে ইংল্যান্ডের দাপুটে জয়ে গ্রুপের সেমিফাইনাল হিসাব-নিকাশ নতুন করে জটিল হয়ে উঠেছে। শেষ মুহূর্তের চাপ সামলে ইংলিশরা ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

এই জয়ের ফলে গ্রুপের অন্য দলগুলোর ওপর চাপ আরও বেড়েছে। সেমিফাইনালের বাকি এক স্থান নিয়ে এখন চলছে তীব্র লড়াই।

পরাজয়ের কারণে নিউজিল্যান্ডের অবস্থানে বড় প্রভাব পড়েছে। তাদের নেট রান রেট +৩.০৪৫ থেকে নেমে +১.৩৯০ হয়েছে। ৩ পয়েন্ট নিয়ে তারা এখনো দ্বিতীয় স্থানে থাকলেও সেমিফাইনালে ওঠার পথ পুরোপুরি নিরাপদ নয়।

একটি হারের ধাক্কা তাদের ভবিষ্যৎ সমীকরণকে অনিশ্চিত করে তুলেছে। শেষ ম্যাচের ফলই নির্ধারণ করবে কিউইদের ভাগ্য।

নিউজিল্যান্ডের পরাজয়ে আলো জ্বলে উঠেছে পাকিস্তান শিবিরে। ১ পয়েন্ট ও -০.৪৬১ নেট রান রেট নিয়ে তারা বর্তমানে তৃতীয় স্থানে। তবে সমীকরণটা সহজ নয়।

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জয় পেলেই চলবে না, বড় ব্যবধানেও জিততে হবে পাকিস্তানকে। আগে ব্যাট করলে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। পরে ব্যাট করলে লক্ষ্য তাড়া করে ১৩.১ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করতে হবে। ফলে রানের অঙ্কে সামান্য ভুলও শেষ করে দিতে পারে সেমিফাইনালের স্বপ্ন।

শেষ ম্যাচের ফল শুধু সেমিফাইনালের টিকিটই নির্ধারণ করবে না, ঠিক করবে ম্যাচের ভেন্যুও। নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলে লড়াই বসবে কলকাতায়। আর পাকিস্তান জায়গা করে নিলে সেমিফাইনাল হবে কলম্বতে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X