সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রতিশ্রুতি রক্ষার ম্যাচে মেসির গোলে ইন্টার মায়ামির জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
প্রতিশ্রুতি রক্ষার ম্যাচে মেসির গোলে ইন্টার মায়ামির জয়

ইন্টার মিয়ামি সিএফ নতুন মৌসুমের আগে প্রীতি সফরে পুয়ের্তো রিকোতে ম্যাচ খেলার কথা ছিল। প্রতিপক্ষ ছিল ইন্ডিপেন্ডেন্টে দেল ভ্যালে। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় লিওনেল মেসি না থাকায় নির্ধারিত ১৩ ফেব্রুয়ারির ম্যাচটি স্থগিত করা হয়।

মেসি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সময়-সুযোগ মিললে ম্যাচটি আয়োজন করা হবে। সেই প্রতিশ্রুতি রেখেই বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত ম্যাচটি। আর সেখানে ২-১ গোলে জয় তুলে নেয় এমএলএস চ্যাম্পিয়নরা।

মেজর লীগ সকার চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন সান্তিয়াগো মোরালেস ও মেসি। পেনাল্টি থেকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জাল কাঁপান আর্জেন্টাইন অধিনায়ক। এই জয়ের মাধ্যমে শেষ হলো ইন্টার মায়ামির প্রাক-মৌসুম সফর।

যদিও ইতোমধ্যেই এমএলএসের নতুন মৌসুম শুরু করে ফেলেছে দলটি। শিরোপা ধরে রাখার মিশন শুরু হয়েছে হার দিয়ে— লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিল তারা।

পরে মায়ামি ম্যাচটি ২৬ ফেব্রুয়ারি খেলার সূচি চূড়ান্ত করে। যদিও ৭২ ঘণ্টা পরই রাজ্য প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটি এসসির সঙ্গে তাদের খেলা রয়েছে। তারপরও হেড কোচ হাভিয়ের মাসচেরানো ইন্দেপেন্দিয়েন্তের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামান। মূলত মাঠে কম সময় পাওয়া খেলোয়াড়দের সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নেন তিনি। এলএএফসির বিপক্ষে সুযোগ না পাওয়া লুইস সুয়ারেজ, রোক্কো রিওস নোভো, মোরালেস ও ফাকুন্দো মুরাকে মাঠে নামান।

মেসি মাঠে নামেন হাফ টাইমের পর। রদ্রিগো ডি পল ও তেলাস্কো সেগোভিয়াকেও বিরতির পর দেখা গেছে। নতুন খেলোয়াড় জার্মান বার্তেরামে কিছু সময় পান।

মেসি পেনাল্টি থেকে গোল করেন। যতবার বলে পা লাগিয়েছেন, গ্যালারি থেকে তার নামে গগণবিদারী অভিবাদন এসেছে। ম্যাচ যখন প্রায় শেষের দিকে, তখন কিছু ভক্ত মাঠে ঢুকে পড়েন। দুজন তো সফল। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীর সঙ্গে তারা ম্যাচ শেষ হওয়ার আগে সেলফি তুলেছেন। এই সময় একটু বিব্রত হয়েছেন এলএমটেন। পেছন থেকে এক ভক্ত তাকে জড়িয়ে ধরেছিলেন। সেই হানা দেওয়া সমর্থককে টানতে গিয়ে নিরাপত্তারক্ষী মেসিকেও ফেলে দেন। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ান আটবারের ব্যালন ডি’অর জয়ী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X