সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলো দল চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলো দল চূড়ান্ত

গ্রুপ পর্ব শেষে ইতিমধ্যেই আট দল সরাসরি জায়গা নিশ্চিত করেছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে। বাকি আটটি স্থানের জন্য ১৬টি দল প্লে-অফের দুই লেগের লড়াইয়ে মুখোমুখি হয়। রোমাঞ্চকর এই প্রতিযোগিতা শেষে শেষ ষোলোতে নতুন করে আরও আটটি দলের নাম যুক্ত হয়েছে।

প্লে-অফ পর্বে সবচেয়ে বড় চমক দেখিয়েছে নরওয়ের ক্লাব বোদো/গ্লিমট। গতবারের রানার্স আপ ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে দুই লেগেই হারিয়ে তারা শেষ ষোলো নিশ্চিত করেছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন সাফল্য ইউরোপীয় ফুটবলে বড় আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের কাছে দুই লেগে মিলিয়ে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে ইতালির আরেক ক্লাব জুভেন্টাস। আবার আতালান্তার কাছে রোমাঞ্চকর এক ম্যাচে হেরে শেষ ষোলোয় খেলা হচ্ছে না বুরুসিয়া ডর্টমুন্ডের।

এদিকে বেনফিকার বিপক্ষে দুই লেগেই জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদও। একইভাবে জায়গা নিশ্চিত হয়েছে আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নিউক্যাসল,ও পিএসজির। এর আগে লিগ পর্ব থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছিল যে আট দল আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। ড্রয়ের পরই নিশ্চিত হবে কোন দল কার বিপক্ষে মাঠে নামবে এবং কার জন্য অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X