সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারত–জিম্বাবুয়ে ম্যাচে শিশির ঠেকাতে ‘ডিউ কিউর’ ব্যবহার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত–জিম্বাবুয়ে ম্যাচে সন্ধ্যার শিশিরের প্রভাব ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ‘ডিউ কিউর’ নামের একটি রাসায়নিক উপাদান মাঠে ব্যবহার করা হচ্ছে, যাতে আউটফিল্ডে আর্দ্রতা জমে খেলার ভারসাম্য নষ্ট না হয়।

গত কয়েক দিনে চেন্নাইয়ে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সন্ধ্যার শিশির ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে ভারতীয় দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। টস ও কন্ডিশনের প্রভাব যাতে ফল নির্ধারণে বড় ভূমিকা না রাখে, সে লক্ষ্যেই এই উদ্যোগ।

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে চেপকের আউটফিল্ড নতুন করে প্রস্তুত করার সময় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এই বিশেষ রাসায়নিক আমদানি করে।

‘ডিউ কিউর’ মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতেও নিয়মিত ব্যবহার করা হয়। এর কার্যকারিতা হলো—একবার স্প্রে করলে ঘাসের পাতায় আর্দ্রতা জমতে পারে না; ভেজা হলে তা দ্রুত শোষিত হয়ে ঘাস দ্রুত শুকিয়ে যায়।

বুধবার ভারতের দীর্ঘ অনুশীলন সেশনের পর খেলোয়াড়েরা কিছু সময় অতিরিক্ত মাঠে অবস্থান করেন, শিশিরের প্রভাব বোঝার জন্য। জানা গেছে, কন্ডিশন দেখে তারা সন্তুষ্ট হয়েছেন এবং বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন।

আগামী দিনে সেমিফাইনাল ও ফাইনালেও ডিউ কিউর ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অন্যদিকে আগামী মাসে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সব ভেন্যুতে এটি বাধ্যতামূলক করার বিষয়েও ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। কারণ সাম্প্রতিক সময়ে ম্যাচের ফল নির্ধারণে শিশির বড় প্রভাবক হয়ে উঠেছে, বিশেষ করে টসের পর কৌশল নির্ধারণে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X