সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সিকান্দার রাজা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে সুপার এইটে তুলতে বড় ভূমিকা অধিনায়ক সিকান্দার রাজার। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে জিম্বাবুয়েকে সুপার এইটে তুলতে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক সিকান্দার রাজা। গ্রুপপর্বে সাবেক দুই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারিয়ে পরের পর্বে ওঠে জিম্বাবুয়ে, যেখানে রাজা ছিলেন দলের অন্যতম ভরসা।

এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাপ্তাহিক হালনাগাদ টি–টোয়েন্টি র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন রাজা। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২৯৪। পাকিস্তানের সাইম আইয়ুব ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন দ্বিতীয় স্থানে। সাম্প্রতিক সময়ে এই দুই ক্রিকেটারের মধ্যে শীর্ষস্থান একাধিকবার হাতবদল হয়েছে।

গ্রুপপর্বে শ্রীলংকার বিপক্ষে জয়ের ম্যাচে রাজা খেলেন ৪৫ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ২৭ রান, যা তার র‌্যাংকিং উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ভারতের শিবম দুবে এখন সপ্তম স্থানে এবং তিন ধাপ এগিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী উঠে এসেছেন অষ্টম স্থানে।

অন্যদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপে বড় ইনিংস না খেললেও ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। তার রেটিং পয়েন্ট ৮১৫, যা দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৬১ পয়েন্ট বেশি।

বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে। ভারতের ঈশান কিষান তিন ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে। দক্ষিণ আফ্রিকার ডেভাল্দ ব্রেভিস ১০ ধাপ উন্নতি করে নবম স্থানে উঠেছেন। পাকিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতানো ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮তম স্থানে।

বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার বরুন চক্রবর্তী। দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ড ২৩ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে উঠেছেন। ভারতের যশপ্রীত বুমরা সাত ধাপ এগিয়ে অষ্টম স্থানে আছেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতি ১৭ ধাপ উন্নতি করে যৌথভাবে ২১তম স্থানে অবস্থান করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X