সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সৌদি আরবেই থাকার ঘোষণা রোনালদোর

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো

মাঠের পারফরম্যান্সে প্রতিপক্ষ আল হাজমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। এই জয়ের মূল নায়ক ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি নিজে করেছেন জোড়া গোল এবং দলকে টেবিলের শীর্ষে তুলে দিয়েছেন।

ম্যাচের পর মাঠের বাইরের গুঞ্জনেও স্পষ্ট বার্তা দেন রোনালদো—তিনি সৌদি আরবেই সুখী এবং এই দেশকেই নিজের বর্তমান ঘর বলে মনে করেন।

ম্যাচের ১৩তম মিনিটে কিংসলে কোম্যানের পাসে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। ভিএআর যাচাইয়ের পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। এটি ছিল ৩০ বছর বয়স পার হওয়ার পর তার ৫০০তম গোল।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো

৩০ মিনিটে জোয়াও ফেলিক্সের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যান। বিরতির ঠিক আগে রোনালদো আরেকটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে ব্রাজিলিয়ান তারকা অ্যাঞ্জেলো নিজের অর্ধ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে গিয়ে দারুণ এক গোলে স্কোরলাইন ৩-০ করেন। এর ঠিক তিন মিনিট পর কোম্যানের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন রোনালদো।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে এক পয়েন্টে পেছনে ফেলে টেবিলের শীর্ষে জায়গা করে নিল আল নাসর।

ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে সব জল্পনার অবসান ঘটান রোনালদো। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সৌদি আরবেরই এবং এখানেই থাকতে চাই। এই দেশ আমাকে এবং আমার পরিবারকে যেভাবে আপন করে নিয়েছে, তাতে আমি এখানে অত্যন্ত সুখী।’

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে ২০ গোল করে নিজের ফর্মের জানান দিলেন এই ৪১ বছর বয়সী কিংবদন্তি। চলতি মাসের শুরুতে ক্লাবের দলবদল নীতি নিয়ে অসন্তোষের জেরে রোনালদোর ‘ধর্মঘটে’ যাওয়ার গুঞ্জন উঠেছিল। এমনকি তিনি আল নাসর ছেড়ে দিতে পারেন—এমন খবরও চাউর হয়েছিল ফুটবল মহলে। তবে আল হাজমের বিপক্ষে জোড়া গোল করে দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে তোলার পর রোনালদোর এই সরাসরি বক্তব্য সব জল্পনার অবসান ঘটিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X