সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 

যশোর জেলা দলে ইমরান টিপু সাকিব আকাশরা

ক্রীড়া সংবাদ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
প্রতীকী ছবি

৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ১৪ সদস্যের চূড়ান্ত যশোর জেলা দল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘোষিত দলে জায়গা পেয়েছেন ইমরানুজ্জামান, টিপু সুলতান, শাহারিয়ার সাকিব ও অরিদুল ইসলাম আকাশের মতো শীর্ষ পর্যায়ে খেলা অভিজ্ঞ ক্রিকেটাররা। গত কয়েক বছরে যাদের একসঙ্গে দলে পাওয়া যায়নি, এবার সেই অভিজ্ঞ ও পরিচিত মুখদের সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করা হয়েছে।

দলে রয়েছেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা কালাম সিদ্দিকী এলিনও, যা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। দল ঘোষণা ঘিরে ইতোমধ্যে ক্রিকেটাঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, ঘোষিত এই দল মাঠে কতটা প্রত্যাশা পূরণ করতে পারে।

তবে দলে যেই থাকুক তাই নিয়ে টায়ার-২ থেকে টায়ার-১ যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন অধিনায়ক ও ম্যানেজার।

দলের অধিনায়ক করা হয়েছে খুলনা বিভাগীয় দলের উইকেটকিপার ব্যাটার ইমরানুজ্জামান। ইমরানুজ্জামানের বিকল্প উইকেটকিপার হিসেবে রয়েছেন মিকাইল। এ দুজনের সাথে দলের টপ অর্ডারের দায়িত্ব সামলাবেন সাদমান রহমান।

মিডল অর্ডারে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলা শাহারিয়ার সাকিব ও কালাম সিদ্দিকী এলিন। লোয়ার মিডল অর্ডারে খেলবেন যশোরের দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার টিপু সুলতান ও অরিদুল ইসলাম আকাশ। এ দুজনের সাথে দলে আছেন আরও দুই বাঁহাতি স্পিনার ইমন ফারাজি ও মেহেদি হাসান শিবলি। একমাত্র অফ স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন আশিকুল ইসলাম নিলয়।

দলের পেস বোলিং বিভাগের দায়িত্ব সামলাবেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ হয়ে খেলা রনি হোসেন। রনি সাথে আছে বাঁহাতি পেসার রাহুল রায় ও সাকিব হোসেন।

দল নিয়ে অধিনায়ক ইমরানুজ্জামান বলেন, জেলার সেরা প্লেয়ারদের নিয়ে দল গঠন করা হয়েছে। আমি ছাড়াও দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। আমরা চাই এবছরই টায়ার-২ থেকে টায়ার-১ উঠে যেতে।

দল ঘোষণা করা হলেও জেলা ক্রীড়া সংস্থা থেকে কোন ফিশ্চার প্রদান করা হয়নি। তবে একটি সূত্র থেকে জানা গেছে এবার যশোর খেলবে চট্টগ্রামের ভেন্যুতে। ২২ ফেব্রুয়ারি যশোর প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে। চট্টগ্রামে যশোরের প্রতিপক্ষ মাদারিপুর। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে যশোরের প্রতিপক্ষ লক্ষীপুর। ২৮ ফেব্রুয়ারি শেষ ম্যাচে যশোর খেলবে খাগড়াছড়ির বিপক্ষে। এদিকে যশোর জেলা দল গতকাল রাতে চট্টগ্রামের উদ্দেশ্য যশোর ছাড়ে।

দলে ডাক পাওয়া খেলোয়াড় হলেন, ইমরানুজ্জামান (অধিনায়ক), টিপু সুলতান (সহ-অধিনায়ক), শাহারিয়ার সাকিব, সাদমান রহমান, অরিদুল ইসলাম আকাশ, আশিকুল ইসলাম নিলয়, মিকাইল, ইমন ফারাজি, রাহুল হোসেন, কালাম সিদ্দিকী এলিন, মেহেদি হাসান শিবলি, রনি হোসেন, সাকিব হোসেন ও তরফদার মুবতাসিন সাদিক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X