সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওমানের চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওমানের চ্যালেঞ্জ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫-এ টানা তিন ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হয়েছে ওমানের। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যাণ্ডের বিপক্ষে পরাজয়ের পর দলটি চাপে থাকলেও আত্মবিশ্বাস হারায়নি।

এর আগে ২০২৪ আসরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র দেখায় বড় ব্যবধানে হেরেছিল ওমান। তবে এবার দৃশ্যপট কিছুটা ভিন্ন। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ফলে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে হতে যাওয়া ম্যাচটি কার্যত নিয়মরক্ষার লড়াই।

ওমানের অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘নিঃসন্দেহে এটি আমাদের শতভাগ সেরা সুযোগ। ছেলেরা দারুণভাবে মুখিয়ে আছে। টি-টোয়েন্টি এমন একটি খেলা, যেখানে গতি আর ছোট ছোট মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। সেই মুহূর্তগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারলে যেকোনো দিন যেকোনো কিছু সম্ভব। অস্ট্রেলিয়া এই মুহূর্তে ভালো করছে না… তাদের হারানোর এটাই সেরা সময়।’

তিনি আরও বলেন, দলের সবাই খুব ইতিবাচক মানসিকতায় আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ছাপ রেখে যেতে চায় তারা।

দীর্ঘমেয়াদে ওমান ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্বপূর্ণ মনে করেন জতিন্দর। ২০২৫ সালে ওমান খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেনি—মাত্র ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ও আটটি ওয়ানডে খেলেছে দলটি।

জতিন্দর মনে করেন, বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলে কিংবা অন্ততপক্ষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে পারলেও তারা উন্নতি করতে পারবেন। ওমান অধিনায়ক বলেন, ‘যদি আমরা নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলি, আর অন্য দলগুলো যদি খেলে, তাহলে ব্যবধান বাড়তেই থাকবে। আমরা ওমানে অন্য দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি খেলতে, কিন্তু সাড়া পেতে দেরি হয়েছে বা অনেক সময় কোনো সাড়া মেলেনি। তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই হতে পারে এই ঘাটতি পূরণের কার্যকর সমাধান।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X