সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মালয়েশিয়া বিরুদ্ধে বাংলাদেশ দলের বড় জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
মালয়েশিয়া বিরুদ্ধে বাংলাদেশ দলের বড় জয় ¦ ছবি: এসিসি

বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল রাইজিং স্টারস এশিয়া কাপ ২০২৬-এ টানা তৃতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে পাকা হয়ে গেল। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেও নিজেদের অবস্থান নিশ্চিত করেছে টাইগ্রেসরা। এবার তাদের প্রতিপক্ষ সেমিফাইনালে হবে পাকিস্তান নারী ক্রিকেট ‘এ’ দল।

বুধবার সকালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বাংলাদেশ। জবাবে মালয়েশিয়া পুরো ওভার খেললেও করতে পারে মাত্র ৬১ রান। ফলে ৯০ রানের বড় ব্যবধানে জয় পায় টাইগ্রেসরা।

বাংলাদেশের বড় সংগ্রহ গড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন লতা মন্ডল। পাঁচ নম্বরে নেমে ৪৪ বলে ৪৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার। এছাড়া শারমিন সুলতানা ২৫ বলে ৩০ রান, ফাহিমা খাতুন ২৪ বলে ২৯ রান এবং সাদিয়া আক্তার ১১ বলে ১৯ রানের কার্যকর ইনিংস খেলেন। মালয়েশিয়ার হয়ে নুর দানিয়া সুহাদা নেন ২টি উইকেট।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। নিয়মিত উইকেট হারিয়ে তারা কখনোই ম্যাচে ফিরতে পারেনি। আট নম্বরে নেমে নুর আরিয়ানা নাটসা ২৪ বলে ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে দলের আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

বল হাতে বাংলাদেশের হয়ে ফাতেমা জাহান ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। শরিফা খাতুন যোগ করেন ২ উইকেট।

ব্যাট হাতে ৪৮ রান করার পাশাপাশি বল হাতেও ১ উইকেট নেওয়ায় ম্যাচসেরা নির্বাচিত হন লতা মন্ডল।

আগামী শুক্রবার দুপুরে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। লক্ষ্য এখন ফাইনালের টিকিট নিশ্চিত করা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X