সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশের মানুষের মৌলিক চাহিদার প্রতি নজর দেওয়ার আহ্বান জ্যোতির

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
নিগার সুলতানা জ্যোতি

বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর দেশজুড়ে নতুন আশা ও পরিবর্তনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে। এমন সময়ে দেশের মানুষের মৌলিক চাহিদা এবং বাস্তব সমস্যার প্রতি সরাসরি নজর দিতে সচেষ্ট হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জ্যোতি রাজনীতির দিকে নয়, সাধারণ মানুষের নিত্যদিনের কষ্ট ও সমস্যার কথাই তুলে ধরেন। তিনি জনগণের প্রকৃত সেবা এবং দেশের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান, জায়গা বা পদপ্রাপ্তির দ্বন্দ্বের চেয়ে।

জ্যোতি লিখেছেন, এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি বা মারামরি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য। কিন্তু আদতে আমরা কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা। খালি আমাদের বেসিক প্রয়োজনগুলো নিশ্চিত করে দেন, আমরা কোনো প্রশ্নই তুলবোনা। যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য—এগুলো হাতের লাগালে সিম্পল হিসাব।

জ্যোতি আরও লিখেছেন, ‘একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেও বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার… তাইলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে? নাই। যে রাস্তা দিয়ে আমরা চলচল করি, (দূরপাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ্ হয়ে যাবে। বয়স্ক, অসুস্থ্, গর্ভবতী মা- ওদের যে কি অবস্থা হয় আল্লাহ জানেন, এইটা নিয়ে কথা বলেন না!’

সবশেষে জ্যোতি বলেন, ‘আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা। আমরা সহজে খুশি হয়ে যাই। আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবেনা। আমাদের দৈনন্দিন জিনিসগুলা ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না। কে প্রশ্ন করতে যায়?’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X