সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিগগিরই মাঠে ফিরছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
শিগগিরই মাঠে ফিরছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজরা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন তুলনামূলক বিরতির মধ্যে সময় পার করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারায় ক্রিকেটাররা আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, টিভির পর্দায় অন্য দলের লড়াই উপভোগ করছেন। তবে এই নীরবতা খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না। খুব শিগগিরই মাঠে ফিরতে চলেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষ হবে ৮ মার্চ। তার ঠিক চার দিন পর, ১২ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে ১২, ১৪ এবং ১৬ মার্চ। এই সিরিজের মাধ্যমে প্রায় সাড়ে চার মাস পর আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল, যার নেতৃত্বে থাকবেন মিরাজ।

২০২৫ সালে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স তেমন সন্তোষজনক ছিল না। এবার সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। তাই এই সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ভালো কিছু করে শুরুটা দারুণ করতে মরিয়া হবে দল।

এরপর পাকিস্তান দল চলে যাবে, তবে এটাই শেষ নয়। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করে মে মাসে আবার ফিরবে তারা। তখন খেলা হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ। প্রথম টেস্ট ৮ মে থেকে, দ্বিতীয়টি ১৬ মে থেকে শুরু হওয়ার সম্ভাবনা।

এ বছর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার শুরু হচ্ছে এই পাকিস্তান সিরিজ দিয়েই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X