সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাইকেল ব্রেসওয়েল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাইকেল ব্রেসওয়েল

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলেও বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর সংযুক্ত আরব আমিরাতকে রেকর্ড ব্যবধানে হারানো কিউইদের স্কোয়াড থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। বাঁ পায়ের মাংসপেশির চোটে পুরো টুর্নামেন্টেই তাকে আর মাঠে পাওয়া যাবে না।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, স্ক্যান রিপোর্টে ব্রেসওয়েলের চোট নিশ্চিত হয়েছে এবং পুরোপুরি সেরে উঠতে তার প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। ফলে বিশ্বকাপের বাকি অংশে তাকে ছাড়াই খেলতে হবে মিচেল স্যান্টনারের দলকে।

ব্রেসওয়েলের জায়গায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার কোল ম্যাককনচি। আর ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে পেসার বেন সিয়ার্সকে।

ভারতের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথমবার এই চোট পান ব্রেসওয়েল। ওই ম্যাচে ২৮ রান করার পর আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না দলে। সর্বশেষ গত রোববার ওয়ার্ম-আপের সময় পুরোনো জায়গায় আবারও চোট পান ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।

এনজেডসি’র তথ্যমতে– স্ক্যান করার পর ব্রেসওয়েলের চোট ধরা পড়ে, যা থেকে সেরে উঠে খেলায় ফিরতে তার তিন সপ্তাহের মতো লাগতে পারে। এর আগে গোড়ালিতে ফাটল ধরা পড়ায় সার্জারির কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও মিস করেছিলেন তিনি। নতুন করে স্কোয়াডে সুযোগ পাওয়া ম্যাককনচি নিউজিল্যান্ডের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলে ৭টি উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি ৭.২৯। এ ছাড়া ৬টি ওয়ানডে খেলারও অভিজ্ঞতা আছে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের।

ব্রেসওয়েল ও তার বদলে ডাক পাওয়া ম্যাককনচিকে নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘আমরা মাইকেলের জন্য ব্যথিত। বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়টি মেনে নেওয়া কঠিন এবং নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারা অনেক কিছু। এই সুযোগটি নিতে সে কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু দুর্ভাগ্য তার। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। কোলও মৌসুমজুড়ে পারফর্ম করেছে। টি-টোয়েন্টি দলে তার অলরাউন্ড দক্ষতা অনেক অভিজ্ঞতা যুক্ত করেছে। টি-টোয়েন্টিতে বিশেষত বিশ্বকাপে এমন অভিজ্ঞ কাউকে পাওয়া ভালো বিষয়।’

চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ১০ উইকেটের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে নিউজিল্যান্ড। তাদের সামনে লক্ষ্যটা ছিল ১৭৪ রানের। টানা দুই জয়ের পর আগামী ১৪ ফেব্রুয়ারি মিচেল স্যান্টনারের দলটি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X