সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অবশেষে মাঠে নামবেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
ক্রিস্তিয়ানো রোনালদো

সৌদি প্রো লিগের সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো শেষ পর্যন্ত আল নাসরের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের খবর অনুযায়ী, পর্তুগিজ মহাতারকা আগামী ১৪ ফেব্রুয়ারি আল-ফাতেহের বিপক্ষে ম্যাচে মাঠে ফিরবেন।

৪১ বছর বয়সী রোনালদো ইতিমধ্যে আল নাসরের দুটি ম্যাচে অংশগ্রহণ করেননি। তবে তার অনুপস্থিতিতেও আল নাসর আল-ইত্তিহাদ ও আল রিয়াদের বিরুদ্ধে জয় পায়।

ক্রিস্তিয়ানো রোনালদো

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর এই দুটি ম্যাচ বয়কটের পেছনে মূল কারণ ছিল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে তার অসন্তোষ। বিশেষত, ট্রান্সফার উইন্ডোর সময় আল নাসরকে প্রত্যাশিত সহায়তা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন।

রোনালদোর অসন্তোষ আরও বেড়ে যায়, যখন পিআইএফ-সমর্থিত আরেক ক্লাব আল-হিলাল জানুয়ারিতে আল-ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে ভেড়ায়। রোনালদো মনে করেন, এটি আল নাসরের প্রতি বৈষম্য।

ক্রিস্তিয়ানো রোনালদো

সূত্র জানিয়েছে, পিআইএফ রোনালদোর মূল দাবিগুলো মেনে নেওয়ার পরই তিনি মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। এর মধ্যে ছিল আল নাসরের বকেয়া বেতন পরিশোধ এবং ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের স্বাধীনতা পুনরায় নিশ্চিত করা। ফলে স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহো এবং সিইও হোসে সেমেদো আবার দায়িত্ব পালন করবেন।

চলতি মৌসুমে রোনালদো ২২ ম্যাচে অংশ নিয়ে করেছেন ১৮ গোল এবং ৩টি অ্যাসিস্ট। সৌদি প্রো লিগে আল নাসর বর্তমানে দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X