সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের সব শর্ত মেনে নিল আইসিসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
বাংলাদেশের সব শর্ত মেনে নিল আইসিসি

দীর্ঘদিন চলা অনিশ্চয়তা, কূটনৈতিক টানাপোড়েন ও আর্থিক শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে আইসিসি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত বিতর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল। নিরাপত্তার আশঙ্কা প্রকাশ করে বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি তাদের দাবিগুলো মেনে নিয়েছে এবং নিশ্চিত করেছে, বাংলাদেশকে কোনো আর্থিক বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না।

নির্ধারিত ভেন্যুতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তি তোলে বিসিবি। বিকল্প ভেন্যুর প্রস্তাব দিলেও আইসিসি তা গ্রহণ না করায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রাখা হয় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করে বাংলাদেশ, যা বিশ্ব ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বাংলাদেশের সঙ্গে এই আচরণকে শুরু থেকেই ‘অন্যায্য’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান ঘোষণা দেয়, তারা ভারতের বিপক্ষে নিজেদের নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না। এই সিদ্ধান্ত আইসিসির জন্য তৈরি করে বিশাল আর্থিক ঝুঁকি। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে আইসিসির সম্ভাব্য ক্ষতির পরিমাণ ছয় হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

এই পরিস্থিতিতে বিষয়টি সামাল দিতে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় আইসিসি এবং পরে বিসিবি ও পিসিবির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসে সংস্থাটি। আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তান একাধিক শর্ত উত্থাপন করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না এবং ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে একটি বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দিতে হবে।

দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সব শর্তেই সম্মতি জানায় আইসিসি। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আইসিসি, বিসিবি ও পিসিবির মধ্যে একটি উন্মুক্ত, গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শুধু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের ভবিষ্যৎ ও খেলাটির দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।

আইসিসির বিবৃতিতে বাংলাদেশের বিশ্বকাপে অনুপস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি পূর্ণ সদস্য হিসেবে বিসিবির মর্যাদা পুনর্ব্যক্ত করে সংস্থাটি জানায়, বাংলাদেশের ক্রিকেটের রয়েছে গর্ব করার মতো ইতিহাস এবং বৈশ্বিক ক্রিকেটের বিকাশে দেশটির অবদান গুরুত্বপূর্ণ। প্রায় ২০ কোটির বেশি আবেগী সমর্থক নিয়ে বাংলাদেশ যে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী বাজার, তাও স্বীকার করেছে আইসিসি।

এছাড়া আইসিসি আশ্বাস দিয়েছে, এই বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে যেন বাংলাদেশের ক্রিকেটের ওপর কোনো দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে তারা প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে। বিসিবি চাইলে ডিসপিউট রেজোলিউশন কমিটিতে যাওয়ার পথও খোলা থাকবে বলে জানানো হয়েছে।

সবশেষে সবচেয়ে বড় স্বস্তির খবর হিসেবে ঘোষণা আসে, ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ একটি আইসিসি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X