সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নেই কেন?

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নেই কেন?

মাঠের লড়াইয়ে জয় পেলেও আল-নাসরের ম্যাচ ঘিরে দর্শকদের মনে জন্ম নিয়েছে বড় এক প্রশ্ন—কোথায় ক্রিশ্চিয়ানো রোনালদো? আল-রিয়াদের পর এবার আল-ইত্তিহাদের বিপক্ষেও মাঠে নামেননি পর্তুগিজ মহাতারকা। শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদোকে ছাড়াই শেষদিকে সাদিও মানে ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় আল-নাসর।

ম্যাচের শুরু থেকেই অবশ্য গ্যালারিতে ছিল রোনালদো-রোনালদো ধ্বনি। ম্যাচের সপ্তম মিনিটে একদল সমর্থক হলুদ রঙের প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে, যেখানে লেখা ছিল রোনালদোর নাম ও তার বিখ্যাত জার্সি নম্বর ‘৭’। মাঠে না থাকলেও ৪১ বছর বয়সী এই সুপারস্টারের জনপ্রিয়তা যে অটুট, তা আবারও প্রমাণিত হয়।

ক্রিশ্চিয়ানো রোনালদো

এর আগেও সোমবার আল-রিয়াদের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ের ম্যাচে খেলেননি রোনালদো। টানা দুই ম্যাচে তার অনুপস্থিতি নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা ও গুঞ্জন।

পর্তুগিজ সংবাদমাধ্যম 'এ বোলা' দাবি করেছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যেভাবে ক্লাব পরিচালনা করছে, তাতে অসন্তুষ্ট হয়েই নাকি রোনালদো খেলতে অনীহা প্রকাশ করেছেন। তবে বিষয়টি ভিন্নভাবে দেখছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। বিবিসি স্পোর্টসের মতে, তাদের দাবি, ক্লাবের উন্নয়ন ও উচ্চাকাঙ্ক্ষায় রোনালদোর অবদান গুরুত্বপূর্ণ হলেও কোনো ব্যক্তি এককভাবে ক্লাবের সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল-নাসরে যোগ দেন রোনালদো। যদিও ক্লাবটির সঙ্গে তার একমাত্র বড় সাফল্য ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো ২০২৫ সালের জুনে নতুন দুই বছরের চুক্তি সই করেন। তবে সাম্প্রতিক সময়ে করিম বেনজেমার আল-হিলালে যোগ দেওয়াও নাকি তার হতাশার বড় কারণ এমনটাই দাবি করে বিবিসি স্পোর্টস। বর্তমানে লিগ টেবিলে আল-নাসর শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X