সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ বনাম ভারত আজ মুখোমুখি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
বাংলাদেশ বনাম ভারত আজ মুখোমুখি

আজ নেপালের পোখারায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি বেলা ৩টায় শুরু হবে।

গতবারের নাটকীয় ফাইনালের পর এই টুর্নামেন্ট আবার ফিরে এসেছে। ২০২৪ সালের ফাইনালে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহিমোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের এবং ভারতের ফাইনাল ১-১ গোলে ড্র হয়েছিল। টাইব্রেকারে দুই দল ১১-১১ সমান হয়ে যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছিল।

গ্রুপপর্বে ভারতকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে। প্রধান কোচ পিটার বাটলার বলেন, ‘আমরা অনুশীলন যতটাসম্ভব কম করার চেষ্টা করেছি। কারণ অনুশীলনের মাঠ খেলার উপযোগী নয়। অন্যান্য দেশও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।দুর্ভাগ্যবশত আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছে। আমার প্রধান লক্ষ্য একটি সুস্থ দল মাঠে নামানো। সবার সুস্থতাআমার কাছে সবার আগে।’

বাটলার বলেন, ‘ওরা (ভারত) কীভাবে খেলবে সেই সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কিছু মেধাবী খেলোয়াড়আছে। আমাদের সেরা ফর্মে থাকতে হবে, একদম সতেজ। সবচেয়ে বড় কথা, তাদের আবারও হারাতে হবে।’

ইনজুরির কারণে টুর্নামেন্টে বাটলারকে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে। তার মতে, শনিবারের ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি বড়পার্থক্য গড়ে দেবে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এর আগে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ২০২১ সালে বাংলাদেশ ১-০গোলে জিতেছিল। পরের বছর যুগ্ম চ্যাম্পিয়ন হয় দুদল। বাংলাদেশের সামনে এবার সুযোগ আবারও এককভাবে শ্রেষ্ঠ হওয়ার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X