সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’র ট্র্যাকসুট প্রদান

ক্রীড়া সংবাদ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
শুক্রবার সকালে শামস্-উল-হুদা স্টডেয়িামে যশোর অর্নূধ্ব-১৪ জলো ক্রকিটে দলকে 'কুলনি'-এর পক্ষ থকেে ট্রাকসুট প্রদান করা হয়। ছবি: গ্রামের কাগজ

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ খুলনা বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় শুভসূচনা করেছে যশোর জেলা দল। প্রথম ম্যাচে বড় জয়ের পর আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে খুলনা জেলা স্টেডিয়ামে বাগেরহাটের মুখোমুখি হবে যশোরের কিশোররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের খেলোয়াড়দের মনোবল ও উৎসাহ বৃদ্ধিতে পাশে দাঁড়িয়েছে কালচার্ড বিলোনা ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কুলিন’।

তরুণ ক্রিকেটারদের প্রস্তুতি ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে কুলিনের উদ্যোগে শুক্রবার যশোর জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে নতুন ট্র্যাকসুট প্রদান করা হয়। এদিন সকালে শামস্-উল-হুদা স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হয়।

ট্রাকসুট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা কোচ আজিমুল হক, দলের ম্যানেজার সঞ্জয় সাহা এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক শাহারিয়ার সাকিব। এছাড়াও স্পন্সর প্রতিষ্ঠান কুলিনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর স্বত্বাধিকারী খোন্দকার তানভীর আহম্মেদ অনিক ও খোন্দকার সাইফুল ইসলাম বাণীসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান কুলিনের স্বত্বাধিকারী খোন্দকার তানভীর আহম্মেদ অনিক বলেন, “যশোরের তৃণমূল ক্রিকেট সবসময়ই সম্ভাবনাময়। এই কিশোর ক্রিকেটাররাই আগামীতে জাতীয় পর্যায়ে জেলাকে প্রতিনিধিত্ব করবে। প্রথম ম্যাচে তাদের দুর্দান্ত জয় আমাদের গর্বিত করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এবং তরুণ খেলোয়াড়দের মনোবল চাঙা রাখতেই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। কুলিন আগামীতেও জেলার ক্রীড়াঙ্গনের এমন ইতিবাচক অগ্রযাত্রায় সাথে থাকার চেষ্টা করবে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X