সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দুবের ঝড়ো ফিফটিও বাঁচাতে পারল না ভারতকে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
দুবের ঝড়ো ফিফটিও বাঁচাতে পারল না ভারতকে

ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে দেখা মিলল ব্যাটিং ঝড়, দ্রুত ফিফটি ও নাটকীয় রানআউটের। শিবম দুবের বিধ্বংসী ইনিংস ভারতকে জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত ৫০ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। তবে হারলেও সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

বিশাখাপট্টনমে বুধবার (২৮ জানুয়ারি) ২১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ৯ রানের মধ্যেই দুই ওপেনার ফিরে গেলে চাপে পড়ে স্বাগতিকরা।

রান তাড়ায় এদিন দলীয় ৯ রানের মধ্যেই দুই উইকেট হারায় ভারত। ম্যাট হেনরির করা ইনিংসের প্রথম বলেই ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মারেন ওপেনার অভিষেক শর্মা। কিছুক্ষণ পর অধিনায়ক সূর্যকুমার যাদব (৮) জ্যাকব ডাফির বলে তারই হাতে ক্যাচ দেন।

এরপর সঞ্জু স্যামসন ও রিংকু সিং দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে দুজনে মিলে ৪৬ রানের জুটিতে জয়ের সম্ভাবনা ভালোমতোই জিইয়ে রাখে স্বাগতিকেরা। কিন্তু সঞ্জু ১৫ বলে ২৪ আর রিংকু ৩০ বলে ৩৯ রান করে ফেরার পর ফের ব্যাকফুটে চলে যায় ম্যান ইন ব্লুজরা।

মাঝে হার্দিক পান্ডিয়া ৫ বলে ২ রান করে ফিরলেও দলের ভরসা ছিলেন দুবে। ছয় নম্বরে নামা এই বাঁহাতি ব্যাটার মাত্র ১৫তম বলে পঞ্চাশ ছুঁয়ে ভারতের হয়ে তৃতীয় দ্রুততম আন্তর্জাতিক ফিফটির কীর্তি গড়েন (যুবরাজ সিং ১২ বলে, অভিষেক শর্মা ১৪ বলে ফিফটি করেছিলেন)।

তবে দুবের ইনিংসটি থামে আচমকা রানআউটে। ১৫তম ওভারের শেষ বলে হার্ষিত রানার সোজাসুজি খেলা বল বোলার হেনরির আঙুল ছুঁয়ে স্টাম্পে আঘাত হানলে রানআউট হন ওই মুহূর্তে নন স্ট্রাইকে থাকা দুবে। থামে ২৩ বলে ৭ ছক্কা ৩ চারে করা ৬৫ রানের ইনিংস।

দুবের আউটের সময় ভারতের রান ছিল ৬ উইকেটে ১৪৫। পরের ২২ বলের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে অলআউট হয় ভারত। বোলিংয়ে নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার একাই ৩ উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট পান ডাফি ও সোধি।

এর আগে, নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার কনওয়ে ও টিম সেইফার্ট। মাত্র ৮.২ ওভারে দুজনে মিলে ১০০ রান এনে দেন। কনওয়ে ২৩ বলে ৪৪ আর ক্যারিয়ারের ১৩তম ফিফটির দেখা পাওয়া সেইফার্ট ৩৬ বলে ৬২ রান করেন।

এর পর বড় কোনো জুটি না হলেও ড্যারিল মিচেলের ১৮ বলে অপরাজিত ৩৯, গ্লেন ফিলিপসের ১৬ বলে ২৪ ও জ্যাক ফোকসের ৬ বলে ১৩* ছোট ছোট ইনিংসে ভর করে ৭ উইকেটে ২১৫ রানে পৌঁছে যায় কিউইরা। যা দলটিকে এনে দেয় সিরিজের প্রথম জয়।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১৫/৭ (সেইফার্ট ৬২, কনওয়ে ৪৪; অর্শদীপ ২/৩৩, কুলদীপ ২/৩৯)। ভারত: ১৮.৩ ওভারে ১৬৫ (দুবে ৬৫, রিংকু ৩৯, সঞ্জু ২৪; স্যান্টনার ৩/২৬, ডাফি ২/৩৩)। ফল: নিউজিল্যান্ড ৫০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: টিম সেইফার্ট।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X