সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ভারতের সাবেক অধিনায়ক

আরে পাকিস্তান, তোমাদের আসার দরকার নেই

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
আরে পাকিস্তান, তোমাদের আসার দরকার নেই

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় উত্তেজনা কেবল মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং মাঠের বাইরে আরও তীব্র হয়ে উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন যে, নিরপেক্ষ ভেন্যুর দাবি পূরণ না হলে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। তিনি উদাহরণ টানেন বাংলাদেশকে নিয়ে, যাদের একই কারণে একবার বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছিল।

এই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন গত নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত মাত্র ১৫.২ ওভারে ২০৯ রান করেছে। আর তৃতীয় ম্যাচে ১০ ওভারে ১৫৫ রান। এসব দেখে অনেক দল হয়তো বলবে, ‘না বাবা, আমরা আসছি না’। আরে পাকিস্তান, তোমাদের আসার দরকার নেই। মহসিন নকভি বয়কটের কথা বলছেন, তাহলে এসো না। সত্যিই ভারতের এই দল তোমাদের কঠিনভাবে পরাজিত করবে।

শ্রীকান্ত আরও বলেন, বর্তমান ভারতীয় টি-টোয়েন্টি দল যে ধরনের বিধ্বংসী ব্যাটিং করছে, তা তিনি আগে কখনো দেখেননি। এটি বিশ্ব ক্রিকেটের সব দলের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।

তবে রাজনৈতিক জটিলতা এখনও কাটেনি পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে। লাহোরে খেলোয়াড় ও কোচদের সঙ্গে বৈঠকে মহসিন নকভি জানিয়েছেন, পাকিস্তান সরকার এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। যদি সরকার ভারতে যেতে নিষেধ করে, আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X