সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বোডো গ্লিমটের কাছে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম
বোডো গ্লিমটের কাছে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজয়ের ধাক্কা কাটতে না কাটতেই এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগেও হতাশার মুখে পড়ল ম্যানচেস্টার সিটি। অপেক্ষাকৃত দুর্বল নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটের বিপক্ষে ৩–১ গোলে লজ্জাজনক হার দেখল পেপ গার্দিওলার দল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে নরওয়ের ছোট শহর বোডোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। মাত্র ৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ৫৫ হাজার জনসংখ্যার শহরের ক্লাবটি কার্যত চমকে দেয় ইউরোপিয়ান জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে।

ম্যাচের প্রথমার্ধেই দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ড্যানিশ ফরোয়ার্ড কাস্ফার হগ। ২২ ও ২৪ মিনিটে সতীর্থ ব্লোমবার্গের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে সিটিকে ২–০ ব্যবধানে পিছিয়ে দেন তিনি। যদিও পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখেছিল সিটি, তবুও আক্রমণে কার্যকারিতা দেখাতে ব্যর্থ হয় তারা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর আশায় মাঠে নামে সিটিজেনরা। কিন্তু ৫৮ মিনিটে সন্দ্রে ব্রান্সটাড ফেটের বাড়ানো বল থেকে জেন্স পিটার হউগে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩–০।

এর দুই মিনিট পর ৬০ মিনিটে ও’রেইলির পাস থেকে গোল করে ব্যবধান কিছুটা কমান রায়ান চের্কি। তবে গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটেই মিডফিল্ডার রদ্রি জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ম্যানচেস্টার সিটি।

একজন কম নিয়েও ম্যাচে ফেরার চেষ্টা চালায় ফিল ফোডেন, ওমর মারমুশ ও আর্লিং হলান্ডরা। কিন্তু বোডো/গ্লিমটের সংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হন তারা। শেষ পর্যন্ত ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়েজিয়ান ক্লাবটি।

এই জয়ে চলতি চ্যাম্পিয়নস লিগ মৌসুমে প্রথমবারের মতো কোনো ইংলিশ ক্লাবকে হারানোর কীর্তি গড়ল বোডো/গ্লিমট। সাত ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের চার নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে উঠে এসেছে বোডো/গ্লিমট।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X