সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিপিএলের প্লে–অফে কে কার মুখোমুখি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
বিপিএলের প্লে–অফে কে কার মুখোমুখি

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর দ্বাদশ আসরের লিগ পর্বের লড়াই। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এবার প্লে-অফ পর্বে জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল। এখন শিরোপা জয়ের পথে শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একই ভেন্যুতে বুধবার (২১ জানুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ার এবং শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল।

লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে, যেখানে জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট পাবে।

অন্যদিকে, ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে রংপুর রাইডার্স। এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করা সিলেট টাইটান্স। এই ম্যাচে পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

লিগ পর্বে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ৬ পয়েন্ট নিয়ে ঢাকা ক্যাপিটালস এবং মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করা নোয়াখালী এক্সপ্রেস প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

প্লে-অফের সূচি তারিখ ম্যাচ সময় ভেন্যু ২০ জানুয়ারি এলিমিনেটর (রংপুর-সিলেট) বেলা ১টা মিরপুর ২০ জানুয়ারি ১ম কোয়ালিফায়ার (রাজশাহী-চট্টগ্রাম) সন্ধ্যা ৬টা মিরপুর ২১ জানুয়ারি ২য় কোয়ালিফায়ার সন্ধ্যা ৬টা মিরপুর ২৩ জানুয়ারি ফাইনাল সন্ধ্যা ৭টা মিরপুর

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X