সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লিভারপুলের আধিপত্যেও জয় নেই : বার্নলির বিপক্ষে ড্র, হতাশ উইর্টজ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম
লিভারপুলের আধিপত্যেও জয় নেই : বার্নলির বিপক্ষে ড্র, হতাশ উইর্টজ

প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ জিততে না পারা রেলিগেশন অঞ্চলের দল বার্নলির বিপক্ষে অ্যানফিল্ডে আধিপত্য বিস্তার করেও জয় পায়নি লিভারপুল। ৩২টি শট নিয়ে মাত্র একটি গোল করতে সক্ষম হয় অলরেডরা, উল্টো প্রতিপক্ষের একমাত্র শটেই গোল হজম করে পয়েন্ট হারায় তারা। এই হতাশাজনক ড্রকে কার্যত পরাজয়ের মতোই দেখছেন লিভারপুল তারকা ফ্লোরিয়ান উইর্টজ।

সব প্রতিযোগিতা মিলিয়ে আর্নে স্লটের দল ১২ ম্যাচ ধরে অপরাজিত থাকলেও প্রতিপক্ষকে শেষ পর্যন্ত হারানোর মানসিকতায় যে ঘাটতি রয়েছে, তা আবারও চোখে পড়েছে। শনিবারের ম্যাচে শুরুতেই ডমিনিক সোবোসলাইয়ের পেনাল্টি মিস লিভারপুলকে চাপে ফেলে। এরপর উইর্টজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে একের পর এক সুযোগ তৈরি করেও ফিনিশিং ব্যর্থতায় ভুগতে থাকে দলটি।

পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য থাকা সত্ত্বেও ৬৫তম মিনিটে বার্নলির একমাত্র লক্ষ্যে নেওয়া শটেই সমতায় ফেরে সফরকারীরা। মার্কাস এডওয়ার্ডসের গোলেই লিভারপুলের জয় রূপ নেয় হতাশাজনক ড্রয়ে।

ম্যাচ শেষে হতাশ উইর্টজ বলেন, এটা পরাজয়ের মতোই মনে হচ্ছে। আমরা এত বেশি শট নিলাম, অনেকগুলোই লক্ষ্যে ছিল। আমার মনে হয় আমাদের আরও গোল পাওয়া উচিত ছিল। কিন্তু কিছু দিন এমনই হয়—সবকিছু চেষ্টা করেও গোল আসে না। আমরা এক পয়েন্ট পেয়েছি, আবার মাঠে নেমে আরও ভালো করার চেষ্টা করব।

লিভারপুল কোচ আর্নে স্লটও আক্ষেপ লুকাননি। তাঁর ভাষায়, এই ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। সুযোগ তৈরির দিক থেকে অভিযোগ করার কিছু নেই।

এই ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা (৪৩) তাদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বিতে ২-০ ব্যবধানে জয় পেয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউনাইটেড।

নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে চেলসিও লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। কোল পালমারের গোলে ব্রেন্টফোর্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্লুজরা।

ম্যানসিটির হোঁচটের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি আর্সেনাল। নটিংহ্যাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র করে শীর্ষে থাকলেও ব্যবধান বাড়ানোর সুযোগ হারিয়েছে গানাররা। ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে তারা, সিটির চেয়ে সাত পয়েন্ট এগিয়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X