মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই

আজ মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
আজ মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

আজ থেকেই শুরু হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালের রাজধানী কাঠমুন্ডুর আপার মুলপানি ক্রিকেট মাঠে আজ দুপুর ১টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

উদ্বোধনী দিনে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ম্যাচসহ মোট চারটি ম্যাচে মাঠে গড়াবে এই বৈশ্বিক বাছাই লড়াই।

যুক্তরাষ্ট্র বাদে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া ও পাপুয়া নিউগিনি। গ্রুপ পর্বে ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া ও ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডকে মোকাবিলা করবে বাংলাদেশ।

বিশ্বকাপের মূলপর্বের টিকিট কাটতে ‘বি’ গ্রুপে লড়াই করবে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল। বাছাই পর্ব শুরুর আগে দু’টি ওয়ার্মআপ ম্যাচ খেলেছে নিগার সুলতানা জ্যোতিরা। দুটি ম্যাচেই জয় ছিনিয়ে নিজেদের ঝালাই করে নিয়েছেন দেশের কন্যারা। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ২৬ রানে ও দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৪ রানে ধরাশায়ী করে প্রস্তুতি সেরে নিয়েছে টাইগ্রেসরা।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ইতোমধ্যে ৮টি দল বৈশ্বিক আসরের টিকিট নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, ২০২৪ সালের আসরের পারফরম্যান্সের বিচারে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‌্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা টি-টোয়েন্টির বিশ্বমঞ্চের মূল পর্বে নিজেদের নাম লিখেছে।

বাছাই পর্ব থেকে আরও ৪টি দল বিশ্বকাপে জায়গা করে নেবে। বাছাই পর্বে দুই গ্রুপের সেরা তিনটি করে দল খেলবে সুপার সিক্সে। সুপার সিক্স থেকে সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বের খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের চার ম্যাচের সূচি ১৮ জানুয়ারি, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, ভেন্যু- আপার মুলপানি ২০ জানুয়ারি, বাংলাদেশ-পাপুয়া নিউগিনি, ভেন্যু- ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ২২ জানুয়ারি, বাংলাদেশ-নামিবিয়া, ভেন্যু- ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ২৪ জানুয়ারি, বাংলাদেশ-আয়ারল্যান্ড, ভেন্যু- আপার মুলপানি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X