সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুব বিশ্বকাপের শুরুতেই ভারতের মুখোমুখি বাংলাদেশ

জয় দিয়েই অভিযান শুরু করতে আশাবাদী টাইগার শিবির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম
যুব বিশ্বকাপের শুরুতেই ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে দুই শক্তিশালী দল। তবে ভারতের বিপক্ষে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করার ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজান এক ভিডিও বার্তায় বলেন, ভারতের বিপক্ষে শতভাগ প্রচেষ্টা দিতে পারলে জয় পাওয়া সম্ভব। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের এশিয়া কাপে আমরা ভারতকে হারিয়েছি। ওই ম্যাচে যারা খেলেছিল, তাদের অনেকেই এই বিশ্বকাপ দলে আছে। তাই আমি খুবই আশাবাদী যে আমরা প্রথম ম্যাচে জিততে পারব।

অন্যদিকে প্রতিপক্ষ ভারতীয় দলকে যথাযথ সম্মান জানিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ বলেন, দুই দলই শক্তিশালী হওয়ায় ম্যাচের ফল নির্ভর করবে মাঠের পারফরম্যান্সের ওপর।

“যেদিন যে দল ভালো খেলবে, জয়ের সম্ভাবনাও তাদেরই বেশি। ভারত ভালো দল, আমরাও ভালো দল। আমরা মূলত আমাদের প্রক্রিয়া অনুসরণ করার দিকেই মনোযোগ দিচ্ছি।”

তিনি আরও যোগ করেন, যদি খেলোয়াড়রা পরিকল্পনায় অটল থাকে এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে আমাদের জয়ের সুযোগ থাকবে। শেষ পর্যন্ত যে দল মাঠে ভালো খেলবে, তারাই জয়ী হবে।

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন হাই-ভোল্টেজ লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এখন দেখার বিষয়, আত্মবিশ্বাসী বাংলাদেশ দল মাঠে সেই পরিকল্পনার কতটা সফল বাস্তবায়ন করতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X