সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইসিসি প্রতিনিধিদল আসছে বাংলাদেশে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
আইসিসি প্রতিনিধিদল আসছে বাংলাদেশে

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে পারে। ভারত ও শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপকে ঘিরেই এই আলোচনা মূলত হবে।

গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, সর্বশেষ তথ্যমতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম (বুলবুল) আমাকে জানিয়েছেন, আইসিসির একটি দল আলোচনার জন্য বাংলাদেশে আসতে পারে। তবে আমাদের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমরা বিশ্বকাপে খেলতে চাই, বিশেষ করে শ্রীলঙ্কায়। আমার দৃঢ় বিশ্বাস, এটি আয়োজন করা অসম্ভব কিছু নয়।

বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আইসিসির একটি প্রতিনিধিদল আসার কথা রয়েছে, তবে নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। যোগাযোগ চলছে, কিন্তু সময় এখনও ঠিক হয়নি।

এর আগে গত মঙ্গলবার বিসিবি নেতৃত্বের সঙ্গে আইসিসির একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিসিবি ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় থাকার কথা জানায় এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করে।

আইসিসি বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানালেও বোর্ড সিদ্ধান্তে অটল থাকে। তবে উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X