সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রেসিং সান্তান্দেরকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
রেসিং সান্তান্দেরকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা ¦ ছবি: এএফপি

প্রথমার্ধে নিষ্প্রভ ফুটবল খেললেও বিরতির পর পুরোপুরি বদলে যায় বার্সেলোনার চেহারা। আক্রমণের ধার বাড়িয়ে দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ তৈরি করে হান্সি ফ্লিকের শিষ্যরা। ফেররান তরেস ও লামিনে ইয়ামালের গোলে রেসিং সান্তান্দেরকে ২-০ ব্যবধানে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান শিরোপাধারী বার্সেলোনা।

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দেরের মাঠে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামে কাতালান ক্লাবটি। রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের মাত্র তিন দিন পর আবারও জয় তুলে নেয় বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তাদের টানা দশম জয়।

ম্যাচজুড়ে ৭৭ শতাংশ সময় বলের দখল রাখে বার্সেলোনা। তারা নেয় ১৭টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রেসিং সান্তান্দের নেয় ৬টি শট, এর মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর ম্যাচ শুরু হয়। সুপার কাপ জয়ের স্বীকৃতি হিসেবে মাঠে নামার আগে বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় স্বাগতিক রেসিং।

লা লিগা-২ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রেসিং নবম মিনিটেই বার্সেলোনার রক্ষণে শঙ্কা তৈরি করে। সুলেমান কামারার শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান গোলরক্ষক হোয়ান গার্সিয়া। ২১তম মিনিটে গুলিয়াশভিলির শট সরাসরি গোলরক্ষকের হাতে যায়। প্রথমার্ধে এটুকুই ছিল স্বাগতিকদের আক্রমণ।

অন্যদিকে, প্রথমার্ধে প্রায় ৮২ শতাংশ বল দখলে রেখেও স্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল ও মার্কাস র‍্যাশফোর্ডরা। পাঁচটি শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা।

বিরতির পর থেকেই ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নেয় বার্সেলোনা। ৪৭তম মিনিটে ইয়ামালের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এরপর ইয়ামালের থ্রু বল থেকে র‍্যাশফোর্ডের শট দুর্দান্তভাবে ঠেকান রেসিংয়ের গোলরক্ষক।

৬৬তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত লিড পায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে নিখুঁত পাস দেন ফের্মিন লোপেস। প্রতিপক্ষ ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন ফেররান তরেস। এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড।

গোলের পরপরই তরেস, র‍্যাশফোর্ড ও দানি ওলমোর জায়গায় রবার্ট লেভানদোভস্কি, রাফিনিয়া ও পেদ্রিকে মাঠে নামান কোচ হান্সি ফ্লিক।

৭৯তম মিনিটে লোপেস ও লেভানদোভস্কির শট আবারও ঠেকান রেসিংয়ের গোলরক্ষক। এর আগে ও পরে দুবার রেসিং বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় রেসিং। ওয়ান-অন-ওয়ানে মানেক্স লোসানোর শট অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন গোলরক্ষক গার্সিয়া।

পরের মিনিটেই ম্যাচের শেষ পেরেক বসান লামিনে ইয়ামাল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে রাফিনিয়াকে পাস দেন তিনি। সতীর্থের ফিরতি পাস কাছ থেকে জালে পাঠিয়ে বার্সেলোনার জয় নিশ্চিত করেন স্প্যানিশ বিস্ময়বালক।

এই জয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে আথলেতিক বিলবাও, আলাভেস, আলবাসেতে, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস, রিয়াল সোসিয়েদাদ ও ভালেন্সিয়ার সঙ্গে যোগ দিল বার্সেলোনা।

আগামী রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে ইয়ামাল-রাফিনিয়াদের দল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X