সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিপিএলের টিকেটের টাকা দর্শকদের ফেরত দেবে বিসিবি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
বিপিএলের টিকেটের টাকা দর্শকদের ফেরত দেবে বিসিবি

বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ঢাকা পর্বের ম্যাচ দেখতে এসে হতাশ ও ক্ষুব্ধ দর্শকদের জন্য টিকিটের পুরো অর্থ ফেরতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার নির্ধারিত দুটি ম্যাচের জন্য যারা টিকিট কিনেছিলেন, তারা এই অর্থ ফেরত পাবেন বলে নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকেটের অর্থ ফেরত পেতে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটের ( https://www.gobcbticket.com.bd/en) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া সহায়তার জন্য একটি যোগাযোগ নম্বরও (+880 9606-501231) দেওয়া হয়েছে।

চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল বিপিএলের ঢাকা পর্ব। একই দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের। নির্ধারিত সময়ের অনেক আগেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি বাড়তে শুরু করে। অনেকে গ্যালারিতে প্রবেশ করে আসনও নেন।

কিন্তু ক্রিকেটারদের নিয়ে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে ওই দিনের খেলা বর্জনের সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। ফলে চার দলের কোনো দলই মাঠে নামেনি।

একপর্যায়ে স্টেডিয়ামের ফটক বন্ধ করে দেওয়া হলে বাইরে অপেক্ষমাণ দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

দীর্ঘ টানাপোড়েনের পর বৃহস্পতিবার গভীর রাতে পরিস্থিতির সমাধান হয়। বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের বৈঠকের পর জানানো হয়, শুক্রবার থেকে আবার শুরু হবে বিপিএল।

পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবারের স্থগিত দুই ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার। যারা ওই দিনের টিকেট কেটেছিলেন বা কাটবেন, তারা ওই ম্যাচ দুটি দেখতে পারবেন। একইভাবে শুক্রবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শনিবার এবং শনিবারের ম্যাচ দুটি পিছিয়ে রোববারে নেওয়া হয়েছে।

টুর্নামেন্ট সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। পরদিন হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আগামী শুক্রবার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X