সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম
ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ ¦ ছবি: বাফুফে

ব্যাংককের নংথাবুড়ি হল যেন পরিণত হলো দশরথ রঙ্গশালায়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আবারও জয় তুলে নিয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ নারী দল। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোল ও সুমাইয়া আক্তারের একক নৈপুণ্যে করা গোলের সুবাদে ৩–১ ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটসাল খেলায় ভারতকে চাপে রাখে বাংলাদেশ। প্রথম গোলের দেখা পান অধিনায়ক সাবিনা খাতুন। কৃষ্ণারানী সরকারের নিখুঁত পাসে দারুণ ফিনিশে দলকে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধেই আবারও কৃষ্ণারানীর সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনা।

দ্বিতীয়ার্ধে মাতসুশিমা সুমাইয়া একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করে ব্যবধান বাড়ান ৩–০তে। ম্যাচের শেষদিকে ভারত একটি গোল শোধ দিলেও, তাতে ফলাফলে কোনো প্রভাব পড়েনি।

২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে টানা দুইবার সাফ শিরোপা জয়ের পথে গ্রুপ পর্বেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা এবারও বজায় রাখলেন সাবিনা। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ফুটসাল দিয়ে প্রত্যাবর্তন করেই নিজের নেতৃত্বের প্রমাণ দিলেন তিনি—গোলের পাশাপাশি রক্ষণেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এই জয়ে বড় অবদান ছিল গোলরক্ষক স্বপ্না আক্তার জিলির। পুরো ৪০ মিনিট অসাধারণ সব সেভে ভারতীয় আক্রমণভাগকে হতাশ করে রাখেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X