সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জোয়াও ক্যানসেলো আবারও ফিরলেন বার্সেলোনায়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
জোয়াও ক্যানসেলো আবারও ফিরলেন বার্সেলোনায়

ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো আবারও ফিরলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকে ধারে চলতি মৌসুমের শেষ পর্যন্ত কাতালান ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগালের এই অভিজ্ঞ ফুলব্যাক। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার দলে ভেড়ার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনা এক আবেগঘন বার্তায় লিখেছে, কিছু জায়গা কখনো ভুলে যাওয়া যায় না… আবার স্বাগতম বার্সায়, জোয়াও। ক্লাবের বিবৃতিতে জানানো হয়, বার্সেলোনা ও আল-হিলালের মধ্যে সম্পন্ন হওয়া চুক্তির আওতায় মৌসুমের শেষ পর্যন্ত ধারে খেলবেন ক্যানসেলো।

৩১ বছর বয়সী এই ডিফেন্ডার এর আগে ২০২৩–২৪ মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ধারে বার্সেলোনায় খেলেছিলেন। সে সময় সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪২টি ম্যাচে অংশ নেন এবং রক্ষণ ও আক্রমণ—দুই দিকেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পর্তুগালের কোচ রোবের্তো মার্তিনেজের অধীনে জাতীয় দলে নিয়মিত হলেও আল-হিলালে নিয়মিত একাদশে জায়গা পাচ্ছিলেন না ক্যানসেলো। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ২১ মিলিয়ন পাউন্ডে তাকে দলে নেয় সৌদি ক্লাবটি।

মঙ্গলবার প্রথমে ক্যানসেলোর যোগদানের ঘোষণা দিলেও কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তা সাময়িকভাবে সরিয়ে নেয় বার্সেলোনা। ফলে তার আনুষ্ঠানিক উপস্থাপনাও পিছিয়ে যায়। গত ডিসেম্বরে ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় লা লিগার নিয়ম অনুযায়ী তার বেতনের একটি অংশ ব্যবহার করে নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পায় বার্সা। আর্থিক সংকটে থাকা ক্লাবটি সেই সুযোগ কাজে লাগিয়েই ক্যানসেলোকে দলে ভেড়ায়।

ক্লাব কোচ হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনার রক্ষণভাগ আরও শক্তিশালী করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। এদিকে, আগামী বৃহস্পতিবার কোপা দেল রে’র শেষ ষোলোতে দ্বিতীয় বিভাগে শীর্ষে থাকা রেসিং সান্তান্দারের মাঠে খেলতে নামবে বার্সেলোনা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X