সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
ফিফা বিশ্বকাপ ট্রফি

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মারক ফিফা বিশ্বকাপ ট্রফি অবশেষে পৌঁছেছে বাংলাদেশে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ট্রফিটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিশ্বব্যাপী সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসা এই ট্রফিটি সরাসরি বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর অভিজাত হোটেল রেডিসন ব্লুতে। দুপুরের পর সেখানে ট্রফিটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শনের জন্য রাখা হবে। এই প্রদর্শনীতে নির্বাচিত ফুটবল সমর্থক ও আমন্ত্রিত অতিথিরা কাছ থেকে বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন।

২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবল তারকা এবং ফিফার অ্যাম্বাসেডর জিলবার্তো সিলভা ট্রফিটির সঙ্গে ঢাকায় পৌঁছান। তার উপস্থিতি এই আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে ইতালিয়ান ফুটবল কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর মাধ্যমে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠ ফিফা বিশ্বকাপ ট্রফি সফর। ফিফা এবং তাদের অফিসিয়াল পানীয় অংশীদার কোকা-কোলা যৌথভাবে এই বিশ্বভ্রমণের আয়োজন করেছে।

১৫০ দিনেরও বেশি সময় ধরে বিশ্বের ৭৫টি শহর ও ৩০টি সদস্য দেশ ঘুরে আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সফরের সমাপ্তি ঘটবে।

এর আগে রাশিয়া ও কাতার বিশ্বকাপের সময়ও ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনা হয়েছিল। এবার সাধারণ সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে গত সেপ্টেম্বর থেকেই স্থানীয়ভাবে একটি ক্যাম্পেইন চালানো হয়। ওই ক্যাম্পেইনের বিজয়ীরা ট্রফির সঙ্গে ছবি তোলার বিশেষ সুযোগ পাবেন।

প্রদর্শনী শেষে নির্বাচিত আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন সম্পন্ন করে একই রাতে ট্রফিটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X