সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারতের মধ্যেই ভিন্ন দুই ভেন্যুতে ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ-ভারত ইস্যু উত্তেজনা ছড়িয়েই যাচ্ছে। এর মধ্যে জানা গেছে বিসিবির দেওয়া ভেন্যু পরিবর্তনের আবেদনের জবাব খুব শিগগিরই দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূত্রে জানা গেছে, আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই বিসিবির আবেদনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে আবেদন করে।

কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের পরামর্শে ছেড়ে দেওয়ার ঘটনার পরই এই আবেদন করে বিসিবি। তবে আইসিসি বিসিবির এই অনুরোধ গ্রহণ নাও করতে পারে বলে আভাস মিলেছে। পরিবর্তে ভারতের মধ্যেই বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমের নাম প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

এর আগে চেন্নাই ভেন্যু নিয়েও আপত্তি জানিয়েছিল বিসিবি। সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, এই বিষয়ে বোর্ড এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে না এবং সরকারকে সঙ্গে নিয়েই অবস্থান ঠিক করা হচ্ছে।

আমিনুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন, বিশ্বকাপ নিয়ে আমরা একা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করেই আমরা এগোচ্ছি।

আমাদের অবস্থান এখনও আগের জায়গাতেই রয়েছে।’ এদিকে বাংলাদেশ সরকারও নিরাপত্তা ইস্যুতে ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রত্যাশা করছে বলে জানা গেছে।

এই বিতর্কের মধ্যেই উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও শরফুদ্দৌলা সৈকত ও গাজী সোহেলকে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে।

আইসিসি তাদের জবাবে এই উদাহরণ তুলে ধরে নিরাপত্তা শঙ্কার যুক্তি খণ্ডন করতে পারে বলেও ধারণা করা হচ্ছে এবং বাংলাদেশ দলকে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনুরোধ জানাতে পারে।

বিশ্বকাপ শুরু হতে এখনো চার সপ্তাহেরও কম সময় বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অংশগ্রহণকারী দলগুলো অনুশীলনের জন্য স্বাগতিক দেশে পৌঁছাতে শুরু করবে। ফলে এই ভেন্যু জট দ্রুত সমাধান করতে আগ্রহী আইসিসি। গত কয়েক দিন ধরে শিরোনামে থাকা এই ইস্যুতে দ্রুতই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X