সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে ছিটকে গেলেন ঋষভ পান্ত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে ছিটকে গেলেন ঋষভ পান্ত

ভারতের তারকা উইকেটকিপার–ব্যাটার ঋষভ পান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। রোববার প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় ডান পাশের পেটের পেশিতে টান লাগার কারণে তিনি এই সিরিজে আর খেলতে পারবেন না।

বিসিসিআই জানায়, শনিবার বরোদার বিসিএ স্টেডিয়ামে নেটে ব্যাটিং অনুশীলনের সময় হঠাৎ পান্ত অসুস্থ বোধ করেন। দ্রুত এমআরআই স্ক্যান করানো হলে ‘সাইড স্ট্রেইন’ বা অবলিক পেশিতে চিড় ধরা পড়ে। বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পর তাকে সিরিজ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পান্তের জায়গায় ধ্রুব জুরেলকে দলে নেওয়া হয়েছে। ইতোমধ্যে তিনি বরোদায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও পান্ত ছিটকে গেলেও ভারতের মূল একাদশে তেমন বড় প্রভাব পড়ছে না। ওয়ানডেতে নিয়মিত উইকেটকিপার হিসেবে কেএল রাহুলই প্রথম পছন্দ।

ঋষভ পান্ত সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে ছিলেন। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির অধিনায়ক হিসেবে তিনি দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন এবং ছয় ইনিংসে দুইটি ফিফটি করেছিলেন।

এই চোটের কারণে ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নতুন ব্যাটিং লাইনআপ এবং উইকেটকিপিং কৌশল নিয়ে মাঠে নামবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X