সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সালাহর চতুর্থ গোল, আইভরি কোস্টকে হারিয়ে আফকন সেমিফাইনালে মিশর

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
সালাহর চতুর্থ গোল, আইভরি কোস্টকে হারিয়ে আফকন সেমিফাইনালে মিশর

আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) চলতি আসরে নিজের চতুর্থ গোল করে আবারও নায়ক মোহাম্মদ সালাহ। তার জোড়া অবদানেই শ্বাসরুদ্ধকর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩–২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিশর। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার সালাহর সামনে অপেক্ষা করছে দীর্ঘদিনের লিভারপুল সতীর্থ সাদিও মানের সেনেগাল।

শনিবার (১০ জানুয়ারি) মরক্কোর আগাদিরে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিশর। প্রথমার্ধেই ওমর মারমৌশ ও রামি রাবিয়া গোল করে ফারাওদের এগিয়ে নেন। তবে আহমেদ আবুল-ফেতোহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে আইভরি কোস্ট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের ক্লাস দেখান সালাহ। দুর্দান্ত ফিনিশে মিশরের তৃতীয় গোলটি করেন তিনি। পরে গুয়েলা দুয়ে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে ব্যর্থ হয় আইভরিয়ানরা।

লিভারপুলের সঙ্গে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সালাহর। কোচ আর্নে স্লটের সঙ্গে মতবিরোধে ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেই যেন অন্য এক সালাহ।

এই আসরে গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল, এরপর শেষ ষোলোতে বেনিনের বিপক্ষে জয়সূচক গোল—সব মিলিয়ে মিশরের আক্রমণের মূল ভরসা তিনিই।

৩৩ বছর বয়সী সালাহ এর আগে দু’বার আফকন ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও আফ্রিকান শিরোপা এখনও অধরা।

এই অপ্রাপ্তি ঘোচাতে এখন মিশরকে আর মাত্র দুটি ম্যাচ জিততে হবে। তাতে হলে রেকর্ড চ্যাম্পিয়নদের নামের পাশে যুক্ত হবে ১৮তম আফকন ট্রফি।

দিনের অন্য কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২–০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নাইজেরিয়া। মারাকেশে অনুষ্ঠিত ম্যাচে ভিক্টর ওসিমহেন একটি গোল করেন এবং আরেকটি গোলে সহায়তা দেন।

ফাইনালে ওঠার লড়াইয়ে নাইজেরিয়ার প্রতিপক্ষ হবে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো—যা নিয়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X