সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লিভারপুলের বিপক্ষে আর্সেনালের গোলশূন্য ড্র

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৪১ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম
লিভারপুলের বিপক্ষে আর্সেনালের গোলশূন্য ড্র

গ্যালারি ভর্তি দর্শক আর তীব্র উত্তেজনা নিয়ে শুরু হলেও মাঠের লড়াইয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ইংলিশ প্রিমিয়ার লিগের বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচে আর্সেনাল ও লিভারপুলের লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেও লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিকেল আরতেতার শিষ্যরা। তবে ২৭ মিনিটে প্রায় বড় বিপদে পড়েই যাচ্ছিল গানাররা। ডিফেন্ডার উইলিয়াম সালিবার একটি ঝুঁকিপূর্ণ ব্যাকপাস সামলাতে গিয়ে ভুল করেন, যা ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন গোলরক্ষক দাভিদ রায়া।

রায়ার দুর্বল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে যান লিভারপুলের কনর ব্র্যাডলি। তবে তার চিপ শট ক্রসবারে লেগে ফিরে আসায় নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায় আর্সেনাল। প্রথমার্ধের শেষ দিকে ডেক্লান রাইসের একটি শক্তিশালী শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে লিভারপুল। ৮২ মিনিটে দমিনিক সোবোসলাইয়ের নেওয়া এক দুর্দান্ত ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যে পৌঁছায়নি। অন্যদিকে, আর্সেনাল দ্বিতীয়ার্ধজুড়ে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করলেও যোগ করা সময়ে একাধিক গোলের সুযোগ তৈরি করে।

অতিরিক্ত সময়ে গাব্রিয়েল জেসুসের হেড আলিসনের গ্লাভসে জমা হয়। পরে গাব্রিয়েল মার্তিনেল্লির বাঁকানো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। একদম শেষ মুহূর্তে গাব্রিয়েল মাগালিয়াইসের হেডও লক্ষ্যে না লাগায় অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচটি।

এই ড্রয়ের ফলে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষেই থাকল আর্সেনাল। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। অন্যদিকে, ৩৫ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে লিভারপুল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X