সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রোনালদোর গোলেও হার এড়াতে পারল না আল নাসর

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
রোনালদোর গোলেও হার এড়াতে পারল না আল নাসর

ক্রিস্তিয়ানো রোনালদো আবারও গোলের দেখা পেলেন, তবে তার গোল আল নাসরকে জয়ের পথে ফেরাতে পারল না। সৌদি প্রো লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল রোনালদোর দল।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে আল কাদসিয়াহর বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় আল নাসর। ম্যাচের তিনটি গোলই আসে দ্বিতীয়ার্ধে।

৫১তম মিনিটে হুলিয়ান কিনিওনেসের গোলে এগিয়ে যায় সফরকারী আল কাদসিয়াহ। এরপর ৬৬তম মিনিটে নাইতান নান্দেস ব্যবধান বাড়িয়ে দেন। ম্যাচের ৮১তম মিনিটে স্পট-কিক থেকে গোল করে আল নাসরের ব্যবধান কমান ক্রিস্তিয়ানো রোনালদো। তবে শেষ মুহূর্তে আর সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

এই গোলের মাধ্যমে রোনালদো তার পেশাদার ক্যারিয়ারে টানা ২৫টি পঞ্জিকাবর্ষে গোল করার বিরল কীর্তি গড়লেন। হাজার গোলের মাইলফলকের পথে এগিয়ে চলা পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ার গোল এখন ৯৫৮টি।

৪০ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ তারকা চলতি মৌসুমে সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্মে আছেন। ১৩ ম্যাচে ১৪ গোল করে তিনি বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতা।

মৌসুমের শুরুতে ইতিহাস গড়ে প্রথম ১০ ম্যাচে টানা জয় পাওয়া আল নাসর যেন হঠাৎ করেই ছন্দ হারিয়েছে। সেই ১০ ম্যাচের পরের তিন ম্যাচেই জয়শূন্য তারা।

গত বছরের শেষ ম্যাচে আল ইত্তিফাকের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর নতুন বছরের প্রথম ম্যাচেই আল আহলির বিপক্ষে ৩-২ গোলে হারে আল নাসর। সেই হতাশার ধারাবাহিকতায় এবার যোগ হলো আল কাদসিয়াহর বিপক্ষে আরেকটি হার।

দুই সপ্তাহ আগেও লিগ টেবিলে শীর্ষে থেকে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে ছিল আল নাসর। এখন পরিস্থিতি পুরো উল্টো—তারা শীর্ষস্থান থেকে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে।

১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল হিলাল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল নাসর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X