সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিলবাওকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
বিলবাওকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা ¦ ছবি: সংগৃহীত

জিতলেই ফাইনাল, হারলেই বিদায়—এমন সমীকরণের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে চার গোল করে কার্যত ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে কাতালানরা। বিরতির পর আরও একটি গোল যোগ করে ৫–০ ব্যবধানে জয় নিশ্চিত করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বিলবাওকে উড়িয়ে দেয় বার্সেলোনা। বড় এই জয়ে বার্সার হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফায়েল রাফিনিয়া। এছাড়া একটি করে গোল করেন ফেররান তোরেস, ফারমিন লোপেজ ও রুনি বার্ধগি।

ম্যাচজুড়ে ৮০ শতাংশ বল দখলে রেখে আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। গোলের উদ্দেশ্যে তারা নেয় ১৪টি শট, যার ৯টিই ছিল লক্ষ্যে। বিপরীতে মাত্র ২০ শতাংশ বল দখলে রেখে বিলবাও ৯টি শট নিলেও এর মধ্যে মাত্র ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে সেমিফাইনালের প্রথমার্ধেই চার গোল করার কীর্তি গড়েছে বার্সেলোনা।

ম্যাচে বার্সার প্রথম অন-টার্গেট শট আসে ১৬ মিনিটে, যদিও পেদ্রির শটটি বিলবাও গোলরক্ষক উনাই সিমোন সহজেই সামাল দেন। ২১ মিনিটে ফেররান তোরেসের দূরপাল্লার শটে এগিয়ে যায় কাতালানরা। এরপর ৩০ মিনিটে রাফিনিয়ার পাস থেকে এক টাচে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফারমিন লোপেজ।

৩৪ ও ৩৮ মিনিটে আরও দুটি গোল আসে। প্রথমে লোপেজের বাড়ানো বল থেকে নিচু শটে গোল করেন রুনি বার্ধগি। চার মিনিট পর বার্ধগির পাসে দুর্দান্ত বুলেট শটে নিজের প্রথম গোলটি করেন রাফিনিয়া। ৪২ মিনিটে বিলবাও একটি সুযোগ তৈরি করলেও তাদের শট পোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে বার্সেলোনা। ৫২ মিনিটে বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। ৬৫ মিনিটে তাকে বদলি হিসেবে তুলে নেওয়া হয় এবং মাঠে নামেন মার্কাস রাশফোর্ড। একই সময়ে রুনি বার্ধগির জায়গায় বদলি হিসেবে নামেন লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও স্কোরলাইনে আর পরিবর্তন আসেনি।

লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের ধারায় থাকা বার্সেলোনা চলতি মৌসুমে নিজেদের প্রথম শিরোপা জয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে গেল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ (বৃহস্পতিবার)। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X