মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপিএল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা বাদ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
বিপিএল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা বাদ

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ক্রমেই তলানিতে নেমে আসছে। চলমান বিপিএলের সঞ্চালক প্যানেল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে সরানোর ঘোষণা দিয়েছেন।

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে যখন আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং ক্রিকেটীয় সম্পর্ক দ্রুত অবনতির মুখোমুখি হয়েছে। ভারতীয় ক্রীড়া সম্প্রচারে পরিচিত মুখ রিধিমা পাঠক, পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে এবারের বিপিএলে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, রিধিমা বিপিএল থেকে বাদ পড়েছেন। তবে নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, সঞ্চালক প্যানেল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের উদ্যোগে নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, গত কয়েক ঘণ্টা ধরে গুজব ছড়ানো হচ্ছে যে আমাকে বিপিএল থেকে ‘বাদ’ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি ব্যক্তিগতভাবে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে আমার দেশ সর্বদা সবার আগে। এবং আমি যেকোনো নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের চেয়ে ক্রিকেট খেলাকে বেশি মূল্যায়ন করি। আমি বছরের পর বছর সততা, সম্মান ও প্যাশনের সঙ্গে এই খেলার সেবা করেছি, যা কোনোভাবেই পরিবর্তিত হবে না।

তিনি আরও বলেন, যারা সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন, ক্রিকেট সত্য প্রকাশের দাবি রাখে। এটুকুই। আমার পক্ষ থেকে আর কোনো মন্তব্য নেই।

এদিকে, কলকাতা নাইট রাইডার্স দল ৩ জানুয়ারি বিসিসিআই নির্দেশে মুস্তাফিজকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে রেষারেষি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা আসন্ন আইপিএল সম্প্রচার করবে না এবং ভারতকে বিশ্বকাপ ম্যাচের আয়োজক হিসেবে বিবেচনা না করায় বিশ্বকাপে অংশ নিতে দল পাঠাবে না। যদিও আইসিসি জানিয়েছে, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে নাহলে ওয়াকওভার করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

X