সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ

মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠালেও সেই অনুরোধ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছে ইএসপিএন ক্রিকইনফো।

ক্রিকেটবিষয়ক প্রভাবশালী এই ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়— নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বৈঠকে আরও বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে।

ইএসপিএন ক্রিকইনফোর দাবি অনুযায়ী, আইসিসি বিসিবিকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে— বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয়, তবে প্রতিটি ম্যাচে তারা শূন্য পয়েন্ট পাবে এবং প্রতিপক্ষ দলগুলো পাবে পূর্ণ দুই পয়েন্ট। অর্থাৎ, বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট চালিয়ে নেওয়ার অবস্থানে রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

তবে বিসিবির পক্ষ থেকে এই দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে। বোর্ড কর্মকর্তাদের বক্তব্য, আইসিসির কাছ থেকে তারা এখনো এমন কোনো আনুষ্ঠানিক হুঁশিয়ারি বা বার্তা পায়নি।

এদিকে মঙ্গলবারের বৈঠকের পর এখন পর্যন্ত আইসিসি, বিসিবি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)— কেউই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এর আগে রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি ‘বিবেচনা’ করার অনুরোধ জানায়। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি। ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই আসরে বাংলাদেশ পড়েছে ‘গ্রুপ সি’-তে। সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেনে— ৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি: ইতালি, ১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

মূলত মোস্তাফিজুর রহমান ইস্যুর পরই আইসিসিকে চিঠি দেয় বিসিবি। উগ্রবাদী গোষ্ঠীর আপত্তির মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এতে প্রশ্ন ওঠে— যে বোর্ড একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ব্যর্থতার কথা বলছে, তারা কীভাবে পুরো একটি দলকে নিরাপত্তা দেবে?

যদিও বিসিসিআই প্রকাশ্যে নিরাপত্তা বা উগ্রপন্থীদের দাবির বিষয়টি উল্লেখ না করে ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কথা বলে কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। গত ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজই ছিলেন ২০২৬ মৌসুমে আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া। তবে মোস্তাফিজকে ছাড়তে বলার পেছনের কারণ সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দেননি। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, এ বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো বৈঠকও হয়নি, যা পুরো সিদ্ধান্ত প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X