সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

লিটন দাস অধিনায়ক, সাইফ হাসান সহ-অধিনায়ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ¦ ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (৪ জানুয়ারি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস, আর সহ-অধিনায়ক হিসেবে থাকবেন সাইফ হাসান।

চলমান বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরিও করলেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিককেও স্কোয়াডে রাখা হয়নি। পেসার রিপন মন্ডল সম্প্রতি ভালো পারফর্ম করার পরও সুযোগ পাননি। নির্বাচকরা ১৫ জনের স্কোয়াডে পাঁচজন পেসার এবং তিনজন স্পেশালিস্ট স্পিনার রেখেছেন।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই ভেন্যুতে লিটন দাসের দল খেলবে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ নেপালের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে মুম্বাইতে।

বাংলাদেশের ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন, শরীফুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X