সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা

কলকাতা নাইট রাইডার্স বাধ্য হয়ে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে। একমাত্র মোস্তাফিজকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে তাকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা দেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সাবেক ক্রীড়াবিদ, কোচ ও সমর্থকরা বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তাদের মতে, যদি এক খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে, তা প্রশ্নবিদ্ধ।

বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের জন্য নিরাপত্তা ইস্যুকে আরও জটিল করে তুলেছে।

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মোস্তাফিজ ও বিশ্বকাপ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আমাদের ক্রিকেটাররা ভারতে গেলে নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যায়। এটি দ্রুত সমাধান করার জন্য ক্রিকেট বোর্ড এবং সরকারের দায়িত্ব রয়েছে।

বিপিএলে মোস্তাফিজ রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। রংপুর রাইডার্স তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, আমরা মোস্তাফিজের পাশে আছি। খেলার মাধ্যমে সম্মান অর্জন করতে হয়, কেড়ে নেওয়া যায় না।

জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও এই ঘটনার পর বিস্মিত হয়েছেন। তিনি বলেন, ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে মেলানো উচিত নয়। মোস্তাফিজকে বাদ দেয়ার খবর শুনে খারাপ লেগেছে।

বিশ্বকাপে দলের নিরাপত্তা নিয়ে কোচ রাজিন সালেহ বলেন, যদি এক খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, তাহলে পুরো দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়। মোস্তাফিজ আমাদের প্রাণ এবং একটি ব্র্যান্ড। এটি দেশের জন্যও অপমানজনক।

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে এমন “উগ্র রাষ্ট্রকে” সুযোগ দেওয়া উচিত নয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ভারতীয় খেলোয়াড়রা নিরাপদে অংশগ্রহণ করেছেন, তাই নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে দেখভাল করা সম্ভব।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশ দলের পাঠানো ও মোস্তাফিজ ইস্যু আইসিসির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X