সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

এস্পানিওলকে হারাল বার্সেলোনা, টানা নবম জয় ফ্লিকের শিষ্যদের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
এস্পানিওলকে হারাল বার্সেলোনা, টানা নবম জয় ফ্লিকের শিষ্যদের

কাতালান ডার্বি মানেই উত্তেজনা, লড়াই আর নাটকীয়তা। আরসিডিই স্টেডিয়ামে শনিবার (৩ জানুয়ারি) সেই চিত্রই আবারও ফুটে উঠল। বলের দখলে এগিয়ে থেকেও দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। এস্পানিওল সমানতালে লড়াই চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল, বছরের প্রথম ম্যাচটি ড্র দিয়েই শেষ করতে হবে হ্যান্সি ফ্লিকের দলকে।

তবে শেষ মুহূর্তের দুর্দান্ত পারফরম্যান্সে সব শঙ্কা দূর করে ২-০ গোলে জয় তুলে নেয় বার্সেলোনা। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে মাত্র চার মিনিটের ব্যবধানে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দানি ওলমো ও রবার্ট লেভানদোভস্কি।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৮৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। ফেরমিন লোপেসের বাড়ানো বল ডি-বক্সের বাইরে পেয়ে জোরাল শটে দূরের পোস্ট ঘেঁষে জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। এরপর যোগ করা সময়ের শেষ মিনিটে আবারও লোপেসের নিখুঁত অ্যাসিস্ট থেকে পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৬ জয় ও ১ ড্রয়ে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। অন্যদিকে, এস্পানিওল ১৮ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পঞ্চম স্থানে।

পরিসংখ্যানেও ছিল কাতালান ডার্বির সমানতালের প্রতিফলন। বার্সেলোনা ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে মাত্র ৩১ শতাংশ বল দখলে রেখেও এস্পানিওল সমান ১৩টি শট নেয় এবং এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে—যা স্বাগতিকদের আক্রমণাত্মক মানসিকতার প্রমাণ দেয়।

তবে গোলদাতাদের পাশাপাশি ম্যাচের নায়ক ছিলেন হুয়ান গার্সিয়া। গত গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এটি ছিল তার সাবেক ক্লাব এস্পানিওলের বিপক্ষে প্রথম ম্যাচ। একের পর এক দারুণ সেভ করে দলকে গোল হজম থেকে বাঁচান এই স্প্যানিশ গোলরক্ষক। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X