সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘আইপিএল বয়কট করা উচিত’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
আইপিএল বয়কট করা উচিত

আইপিএল ২০২৬-এর মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নেওয়া বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে শেষ পর্যন্ত ছেড়ে দিতে হলো। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিকে সরাসরি এই নির্দেশ দিয়েছে। নির্দেশের কারণ হিসেবে বলা হয়েছে ‘সাম্প্রতিক ঘটনাবলী’, যা মূলত ভারত-বাংলাদেশের চলমান সম্পর্ক ও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার খবরের প্রতি ভারতের তীব্র প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।

গত বছর ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মুস্তাফিজুরের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। প্রথমদিকে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস তার প্রতি আগ্রহ দেখায়। পরে তুমুল প্রতিযোগিতায় কেকেআর তাকে ৯.২০ কোটি রুপিতে দলে নিয়েছে, যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য আইপিএল ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

তবে নিলামের পরই বিতর্ক সৃষ্টি হয়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার খবর ভারতে ব্যাপক প্রতিক্রিয়া জাগায়। রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন এবং সোশ্যাল মিডিয়ায় কেকেআর ও শাহরুখ খানের তীব্র সমালোচনা হয়। কেউ কেউ মুস্তাফিজকে খেলতে না দেওয়ার হুমকিও দেন। এই চাপের মুখে বিসিসিআই কেকেআরকে মুস্তাফিজকে ছাড়ার নির্দেশ দেয়, এবং ফ্র্যাঞ্চাইজিটি বোর্ডের নির্দেশ মেনে তাকে ছেড়ে দেয়। কেকেআরকে বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ এই ঘটনার প্রেক্ষিতে বলেন, মুস্তাফিজ আমাদের গর্ব, আমাদের ব্র্যান্ড। তারা ডেকে নিয়ে আবার বাদ দিয়েছে। এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য অপমানজনক। ভবিষ্যতে আমাদের খেলোয়াড়দের আইপিএল বয়কট করা উচিত। তিনি আরও প্রশ্ন তোলেন, যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা দেওয়া সম্ভব না হয়, তবে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে?

আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০১৬ সাল থেকে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন। এবারের নিলামে রিশাদ হোসেন, তাসকিন আহমেদসহ অন্য বাংলাদেশি ক্রিকেটাররা দল পাননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X