সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানান, বর্তমান পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপট বিবেচনা করে কেকেআরকে মোস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। চাইলে তারা বিকল্প কোনো খেলোয়াড় দলে নিতে পারেন এবং আমরা সেই অনুমতি দেব।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল মিনি-নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআর দলে ভেড়ায়, যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ নিলামমূল্য। নিলামের সময় চেন্নাই সুপার কিংস ও কেকেআরের মধ্যে মোস্তাফিজকে নিয়ে তীব্র দরকষাকষি হয়েছিল।

তবে নিলামের পরেই ভারতে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। ধর্মীয় ও রাজনৈতিক নেতারা কেকেআরের সিদ্ধান্তের বিরোধিতা করেন। ভারতের ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর বলেন, বাংলাদেশে হিন্দুরা চরম নির্যাতনের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে সেই দেশ থেকে খেলোয়াড়কে দলে নেওয়া অমানবিক।

অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি শাহরুখ খানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিব সেনা নেতা সঞ্জয় নিরুপম মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি খেলোয়াড় থাকা ঝুঁকিপূর্ণ। শাহরুখ খানের নিরাপত্তা ও দেশের স্বার্থ বিবেচনা করে মোস্তাফিজকে না রাখার অনুরোধ করছি।

কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাথ এই বিতর্কের দায় বিসিসিআই ও আইসিসির ওপর চাপিয়ে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলের নিলামের পুলে কে রেখেছিল? বিসিসিআই ও আইসিসি এই প্রশ্নের উত্তর দিতে হবে।

সব মিলিয়ে রাজনৈতিক চাপ, কূটনৈতিক টানাপোড়েন এবং ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই শেষ পর্যন্ত বিসিসিআই হস্তক্ষেপ করল। ফলে আইপিএল ২০২৬-এ মোস্তাফিজুর রহমানকে ছাড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X