সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিডনি টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
সিডনি টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা ইংল্যান্ডের

১১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। সেই আত্মবিশ্বাস নিয়েই অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে মাঠে নামতে প্রস্তুত বেন স্টোকসের দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অনুষ্ঠিতব্য এই ম্যাচ দিয়ে সফর শেষ করতে চায় ইংল্যান্ড, মাথা উঁচু রেখেই।

পঞ্চম ও শেষ টেস্টের জন্য ১২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে সফরকারীরা। আগের পার্থ টেস্টেও একইভাবে ১২ জনের দল দিয়েছিল ইংল্যান্ড। তবে সিরিজের আগের তিন ম্যাচে স্টোকস ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগেই চূড়ান্ত একাদশ ঘোষণা করেছিলেন। এবার একটু বেশি সতর্ক ইংল্যান্ড অধিনায়ক। সিডনির পিচ ভালোভাবে পর্যবেক্ষণ করার পর শনিবার একাদশ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

পুরো অ্যাশেজ সফরে এতদিন দর্শক হয়েই কাটাতে হয়েছে তরুণ পেসার ম্যাথু পটসকে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটতে পারে সিডনিতে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন গাস অ্যাটকিনসন। তার পরিবর্তে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন পটস, যা হলে এটি হবে তার ১১তম টেস্ট ম্যাচ।

এদিকে, ইনজুরির কারণে আগেই সিরিজ শেষ হয়ে গেছে মার্ক উড ও জোফরা আর্চারের। ফলে সিডনি টেস্টে ইংল্যান্ডের পেস আক্রমণে বাড়তি দায়িত্ব থাকবে ম্যাথু ফিশার ও অন্যান্য সিমারদের ওপর। স্পিন বিভাগে দলে রাখা হয়েছে তরুণ স্পিনার শোয়েব বশিরকে।

২০২২ সালে বেন স্টোকস ও প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর পটস ইংল্যান্ডের নিয়মিত অংশ হয়ে ওঠেন। ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টে ২৮ গড়ে ২০ উইকেট শিকার করেছিলেন তিনি। পরবর্তী তিন বছরে আরও পাঁচটি টেস্ট খেলেন এই ডানহাতি পেসার। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন পটস।

ইংল্যান্ডের পঞ্চম টেস্টের স্কোয়াড:

বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), জশ টাং।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X