রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

২০২৬ সালে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচি: বিপিএল ও আন্তর্জাতিক সিরিজে তুঙ্গে টাইগাররা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
২০২৬ সালে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচি: বিপিএল ও আন্তর্জাতিক সিরিজে তুঙ্গে টাইগাররা

বিদায় নিয়েছে ২০২৫ সাল, স্বাগত জানানো হলো নতুন বছর ২০২৬-কে। বাংলাদেশের ক্রিকেটের জন্য ২০২৫ সাল যেমন ব্যস্ত ছিল, তেমনি ২০২৬ সালও পূর্ণ হবে ঘন সূচি ও উত্তেজনায়।

বর্তমানে ক্রিকেটাররা ব্যস্ত আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ নিয়ে। নতুন বছরের শুরুতেই ঘরোয়া টি-টোয়েন্টি লিগ মাঠে গড়াবে। বিপিএল শেষ হওয়ার পরেই বাংলাদেশ জাতীয় দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নামবে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

বিশ্বকাপ শেষে বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে। পাকিস্তান সুপার লিগের (বিপিএল) সঙ্গে সূচির সংঘর্ষের কারণে সিরিজটি দুই ভাগে আয়োজনের চেষ্টা চলছে। বাংলাদেশ সফরে পাকিস্তান ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এপ্রিলের শেষ দিকে বাংলাদেশে সফর করবে নিউজিল্যান্ড। টাইগাররা কিউই দলের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

জুনের শুরুতে বাংলাদেশে অস্ট্রেলিয়া দল আসবে। বাংলাদেশের সঙ্গে তারা ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে। জুনের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পর টাইগাররা জিম্বাবুয়ে সফরে যাবে। জুলাই মাসজুড়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২টি টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগস্টের শুরুতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। আগস্টের শেষ দিকে দেশে ফিরে কিছুটা বিশ্রামের সুযোগ পাবে দল।

অক্টোবরের মাঝামাঝি সময়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসবে। ক্যারিবীয়দের বিপক্ষে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে টাইগাররা ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজ শেষ হবে ডিসেম্বরের শুরুর দিকে।

বছরের শেষ দিকে বিপিএল আয়োজনের জন্য একটি ফাঁকা উইন্ডো রাখা হয়েছে। শেষ পর্যন্ত সেই সময়ে বিপিএল মাঠে গড়াবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X