সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন ¦ ছবি:  দ্য গার্ডিয়ান

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার কারণে তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে কৃত্রিম কোমায় রাখা হয়েছে ৫৪ বছর বয়সী এই তারকাকে।

আন্তর্জাতিক ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকইনফো এই খবর নিশ্চিত করেছে। খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক সতীর্থ ও ভক্তরা মার্টিনের দ্রুত সুস্থতা কামনা করছেন। প্রার্থনা জানিয়ে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ড্যারেন লেহম্যান লিখেছেন, পরিবারসহ মার্টিনের জন্য ভালোবাসা ও প্রার্থনা।

ড্যামিয়েন মার্টিনের ক্রিকেট ক্যারিয়ার দারুণ উল্লেখযোগ্য। ১৯৯২ থেকে ২০০৬ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট খেলে ৪৪০৬ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ১৩টি সেঞ্চুরি। তিনি ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেই আসরের ফাইনালে ভারতের বিপক্ষে ৮৮ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষ করার পর মার্টিন বেশ নিভৃতে ছিলেন। বড়দিনের আগের দিনও বক্সিং ডে উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। হঠাৎ অসুস্থতার খবর ক্রিকেট মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X