সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিপিএল-এ নতুন আশা : রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের নায়ক রিপন মন্ডল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম
বিপিএল-এ নতুন আশা : রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের নায়ক রিপন মন্ডল

রাজশাহী ওয়ারিয়র্স বিপিএল ২০২৫-এর তৃতীয় ম্যাচে আবারো জয়ের পথে ফিরেছে। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা নোয়াখালী এক্সপেসকে ৬ উইকেটে হারিয়েছে। ১৩ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ের মূল নায়ক হিসেবে উদ্ভাসিত হন তরুণ পেসার রিপন মন্ডল, যিনি ম্যাচ সেরা নির্বাচিত হন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিপন মন্ডল তার ক্রিকেট ক্যারিয়ার এবং স্বপ্নের কথা জানান। তিনি বলেন, অবশ্যই বিপিএল আমার জন্য বড় মঞ্চ। ভালোভাবে পারফর্ম করতে পারলে ইনশাআল্লাহ জাতীয় দলে সুযোগ আসবে। আমি সেই সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলেই আমি সর্বোচ্চ চেষ্টা করব।

গত মাসে রাইজিং স্টার্স এশিয়া কাপ-এ দলের হয়ে ফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রিপন। পাকিস্তান শাহিন্সের কাছে ফাইনাল হেরে রানার্সআপ হলেও ৫ ম্যাচে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছিলেন তিনি। ২২ বছর বয়সী এই পেসার জানালেন, আত্মবিশ্বাস তো থাকেই। একটি টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করেছে। এখন শুরুটা যেমন ভালো হয়েছে, সেটি ধরে রাখার চেষ্টা করছি।

রিপন প্রত্যেক ম্যাচকেই নিজের জন্য শেষ সুযোগ হিসেবে দেখেন। তিনি বলেন, পরে কী হবে জানি না। প্লেয়ার হিসেবে যেকোনো সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সুযোগ এলে আমি এটিকে শেষ সুযোগ মনে করি এবং শতভাগ দেওয়ার চেষ্টা করি।

পরের ম্যাচের একাদশে সুযোগ পাওয়া নিয়ে তার কোনো দ্বিধা নেই। তিনি জানান, দ্বিধা নেই। আজকের ম্যাচ শেষ হল, পরের খেলায় নতুন করে শুরু করব। সুযোগ পেলে শতভাগ চেষ্টা করব।

রাজশাহী ওয়ারিয়র্সের এই জয় দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে এবং বিপিএল ২০২৫-এর পরবর্তী ম্যাচগুলিতে তাদের শক্ত অবস্থান নিশ্চিত করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X