সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শেষ ওভারের নাটকীয়তায় নোয়াখালীকে হারিয়ে জয় পেল সিলেট

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম
শেষ ওভারের নাটকীয়তায় নোয়াখালীকে হারিয়ে জয় পেল সিলেট

শেষ তিন ওভারে প্রয়োজন ছিল মাত্র ২৪ রান। ম্যাচ তখন পুরোপুরি নোয়াখালীর নিয়ন্ত্রণে। কিন্তু ১৮তম ওভারে হ্যাটট্রিকসহ ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেহেদি হাসান রানা। সেই ওভারে মাত্র ৫ রান দেন তিনি। পরের ওভারে হাসান আরও কৃপণ বোলিং করে খরচ করেন মাত্র ৬ রান। ফলে শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ১৩ রানে। এক ছক্কা ও এক চারের সাহায্যে সেই সমীকরণ মিলিয়ে নাটকীয় জয় নিশ্চিত করে সিলেট।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে নোয়াখালী। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেন অঙ্কন। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় সিলেট। পাকিস্তানি ওপেনার সায়িম আইয়ুব ডাক খেয়ে ফেরেন। আরেক ওপেনার রনি তালুকদারও ব্যর্থ হন, তার ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া জাকির হোসেন করেন ১৩ রান।

৩৪ রানে ৩ উইকেট হারানো সিলেটের ইনিংস সামাল দেন মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন। ইমন ৪১ বলে দুর্দান্ত ৬০ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। তবে তার বিদায়ের পরপরই সিলেটের ব্যাটিং অর্ডারে ধস নামে।

মিরাজ ৩৭ বলে ৩৩ রান করে ফিরলে চাপ আরও বাড়ে। আফিফ হোসেন ও নাসুম আহমেদ ব্যর্থ হওয়ায় ম্যাচে আবার ফেরার সুযোগ পায় নোয়াখালী। তবে সংকটময় সময়ে ১৩ বলে ১৬ রানের কার্যকর ইনিংস খেলে সিলেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইথান ব্রুকস।

এর আগে নোয়াখালীর ইনিংস শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। প্রথম বলেই আমিরের আউটসুইং বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মাজ সাদাকাত। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানও দুই বল খেলে খালেদের বলে আউট হন। তিনে নামা পাকিস্তানি ব্যাটার হায়দার আলিও রানের খাতা খুলতে পারেননি। ফলে মাত্র ৯ রানে ৩ উইকেট হারায় নোয়াখালী।

চরম বিপদে দলকে সামাল দেন সৈকত আলি ও সাব্বির হোসেন। সৈকত ২৯ বলে ২৪ রান এবং সাব্বির ১৫ বলে ১৫ রান করেন। এরপর জাকের আলি ও অঙ্কনের জুটিতে ঘুরে দাঁড়ায় নোয়াখালী। ৬৬ রানের সপ্তম উইকেট জুটি গড়ার পর ২৯ রান করে ফেরেন জাকের।

অঙ্কন তুলে নেন ফিফটি। ৪৬ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে অপরাজিত ৬১ রান করে নোয়াখালীর সংগ্রহ ১৪৩ রানে নিয়ে যান এই ব্যাটার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X