সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মারা গেলেন ঢাকা ক্যাপিটালস কোচ মাহবুব আলী জাকি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
ঢাকা ক্যাপিটালস কোচ মাহবুব আলী জাকি

বিপিএল ২০২৫-এর উন্মাদনা মাঝেই শোকের ছায়া নেমে এলো বাংলাদেশ ক্রিকেটে। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আজ হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আজকের ম্যাচ শুরুর আগে অনুশীলন সেশন পরিচালনার সময় তিনি আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঢাকা ক্যাপিটালস সূত্র নিশ্চিত করেছে, মুহূর্তেই তাঁকে সিপিআর দেওয়া হয়েছিল এবং দ্রুত অ্যাম্বুলেন্সে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু হাসপাতালের পথে তাঁর মৃত্যু হয়। স্টেডিয়ামে খেলোয়াড় এবং সমর্থকরা এই শোকে স্তব্ধ হয়ে পড়েন।

বিপিএল শুরু হওয়ার দু’দিন আগে মাহবুব আলী জাকি গণমাধ্যমের সামনে আসেন এবং দলের প্রস্তুতি নিয়ে কথা বলেন। আজ ঢাকা তাদের প্রথম ম্যাচ খেলছে, কিন্তু কোচের মৃত্যু সংবাদে সিলেট স্টেডিয়ামে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের সাবেক পেসার। ক্রিকেট ক্যারিয়ার শেষে তিনি কোচিংয়ে নামেন এবং ঘরোয়া পর্যায়ে ঢাকার বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন। তিনি মাশরাফি-মোস্তাফিজ-তাসকিনসহ বিভিন্ন তারকা ক্রিকেটারের প্রশিক্ষক ছিলেন এবং বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের কোচিং প্যানেলেও অংশগ্রহণ করেছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X