সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কিংবদন্তি জন রবার্টসনের অবসান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
কিংবদন্তি জন রবার্টসন

নটিংহাম ফরেস্টের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার জন রবার্টসন আর নেই। বৃহস্পতিবার ৭২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জানানো হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবের পক্ষ থেকে।

রবার্টসন ছিলেন নটিংহাম ফরেস্টের সোনালি যুগের অবিচ্ছেদ্য অংশ, যাকে একবার কিংবদন্তি কোচ ব্রায়ান ক্লফ আখ্যা দিয়েছিলেন ‘আমাদের খেলাটার একজন পিকাসো’। ক্লফের অধীনে গড়ে ওঠা সেই অলজয়ী ফরেস্ট দলের অন্যতম প্রধান শক্তি ছিলেন এই বাঁ-প্রান্তের উইঙ্গার।

১৯৭৯ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে মালমোর বিরুদ্ধে ফরেস্টের ঐতিহাসিক জয়ে ট্রেভর ফ্রান্সিসের একমাত্র গোলের জন্য অ্যাসিস্ট করেছিলেন রবার্টসন। পরের বছর ১৯৮০ সালে হামবুর্গের বিপক্ষে ফাইনালে নিজেই গোল করে ক্লাবকে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট উপহার দেন।

ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, নটিংহাম ফরেস্টের কিংবদন্তি ও আমাদের প্রিয় বন্ধু জন রবার্টসনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ডাবল ইউরোপিয়ান কাপজয়ী এই মহান ফুটবলারের প্রতিভা, বিনয় এবং ক্লাবের প্রতি তার অটুট ভালোবাসা কখনোই ভুলে যাওয়া যাবে না।

স্কটল্যান্ডের হয়ে তিনি ২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১৯৭৮ ও ১৯৮২ সালের বিশ্বকাপের স্কোয়াডের অংশ ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়ে এসে মার্টিন ও’নিলের সহকারী হিসেবে ওয়াইকোম্ব, নরউইচ, লেস্টার সিটি, সেল্টিক ও অ্যাস্টন ভিলায় কাজ করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X